Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, বনগাঁয় উত্তেজনা

প্রথম চার দফার তুলনায় পঞ্চম দফার ভোটকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসছে।

তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, বনগাঁয় উত্তেজনা

ফোনে কমিশনকে অভিযোগ জানাচ্ছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 20 May 2024 12:16

দ্য ওয়াল ব্যুরো: প্রথম চার দফার তুলনায় পঞ্চম দফার ভোটকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসছে। কোথাও বুথ জ্যাম করে ছাপ্পা, কোথাও ভোট কেন্দ্রের সামনেই মারধরের অভিযোগ উঠেছে। কয়েকটি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে।

এসব অভিযোগের মাঝে এবার তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের ১১৪ নম্বর বুথে। ঘটনাস্থলে দাঁড়িয়েই মোবাইলে জেলা নির্বাচনী আধিকারিককে অভিযোগ জানিয়েছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস।


বিশ্বজিৎ বলেন, "প্রার্থী হিসেবে নিজের লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে ঢোকার অধিকার রয়েছে। সঙ্গে প্রমাণপত্র থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী ১১৪ নম্বর বুথে ঢুকতে দেয়নি। আসলে বিজেপি নেতাদের কথা মতো কেন্দ্রীয় বাহিনী কাজ করছে. সেটা স্পষ্ট। কমিশনকে জানিয়েছি।"

যদিও এ ব্যাপারে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে অভিযোগকে ঘিরে সংশ্লিষ্ট বুথে উত্তেজনা তৈরি হয়। তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ অবশ্য কর্মীদের সতর্ক করে বলেন, 'প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই।'

অন্যদিকে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের অভিযোগ, "রাজ্য পুলিশকে দিয়ে বাহিনীকে ভুল পথে পরিচালিত করে ভোট লুঠের চেষ্টা করছে তৃণমূল। নজর ঘোরাতেই তৃণমূল প্রার্থী এই সব মিথ্যে অভিযোগ আনছেন।"


```