Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বর্ধমানের সরকারি হাসপাতালে ভাঙচুর, আহত পুলিশ কর্মী

বৃহস্পতিবার রাতের ঘটনায় উত্তেজনা বর্ধমানের সুপার স্পেশালিটি উইং হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, এক যুবক পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বর্ধমানের সরকারি হাসপাতালে ভাঙচুর, আহত পুলিশ কর্মী

বর্ধমান হাসপাতাল

শেষ আপডেট: 24 January 2025 14:02

দ্য ওয়াল ব্যুরো: আবারও সরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটল। পাশাপাশি রোগীর আত্মীয়দের বিরুদ্ধেও হাসপাতাল কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাতে আহত হন পুলিশ কর্মীরাও।

বৃহস্পতিবার রাতের ঘটনায় উত্তেজনা বর্ধমানের সুপার স্পেশালিটি উইং হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, এক যুবক পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন রোগীর সঙ্গে থাকা কয়েকজন চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত পুলিশ কর্মীরা বারবার বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ দেয়নি। এরপরই হাসপাতালের চিকিৎসকদের উপর লোকজন চড়াও হন। চিকিৎসকদের বাঁচাতে গেলে হাসপাতাল কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

ঝামেলার মাঝে পড়ে এক কনস্টেবল ও চার জন পুলিশ কর্মী আহত হন। ওই পুলিশ কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। খবর পেয়ে শক্তিগড় থানার বিশাল পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংশ্লিষ্ট হাসপাতাল সুপার শকুন্তলা সরকার জানান, রোগীর চিকিৎসা চলছিল। হঠাৎই রোগীর পরিবারের কয়েকজন খাপ্পা হয়ে ওঠেন। হাসপাতালের কর্মীরা বারবার বোঝানোর চেষ্টা করলেও ঝামেলা থামাতে পারেননি। তারপরই ভাঙচুর শুরু করেন তাঁরা। মারধর করেন পুলিশ কর্মীদের।


```