Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দিদিকে বলো' তো অভিযোগ জানাতেই ডেকে পাঠাল এসডিপিও, তারপর...

২০১৯ সালের লোকসভা ভোটের পর ‘দিদিকে বলো’ (৯১৩৭০৯১৩৭০) কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সময় এই হেল্পলাইন নম্বরটি চালু করেছিলেন তিনি।

'দিদিকে বলো' তো অভিযোগ জানাতেই ডেকে পাঠাল এসডিপিও, তারপর...

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 27 October 2024 15:23

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি তৈরি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা! বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। অভিযোগ, নিয়ম মাফিক সব কিছু করার পরও ওসি উৎকোচ চেয়েছিলেন। না দেওয়ায় এক রাত থানার লকআপে আটকেও রাখেন। 

সুবিচার পেতে দিদিকে বলো (৯১৩৭০৯১৩৭০) নম্বরে ফোন করেছিলেন বীরভূমের কীর্ণাহার থানার ব্রাহ্মণপাড়া গ্রামের রবীন্দ্রনাথ ঘোষ। তারপরের ফলাফল একেবারে ম্যাজিকের মতো কাজ করেছে।

রবীন্দ্রনাথবাবুর অভিযোগ, দোতলা বাড়ি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয়েছিল। যে ঝামেলা করল তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমার কাছে ১ লাখ টাকা চেয়েছিল। না দেওয়ায় এক রাত থানার লকআপে আটকে রাখে। ১০ হাজার টাকা দিয়ে তবে ছাড়া পাই।"

এরপরই দিদিকে বলো নম্বরে ফোন করেন রবীন্দ্রনাথবাবু। বলেন, 'দিদিকে বলো' তে ফোন করার কিছুদিন পরই দেখি বোলপুরের এসডিপিও রকি আগরওয়াল ডেকে পাঠান। তিনি পুরো ঘটনা শুনে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
 যদি এব্যাপারে কীর্ণাহার থানার ওসি শেখ আসরাফুলের দাবি, অভিযোগ ভিত্তিহীন, এরকম কোনও ঘটনা ঘটেনি। 

বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে। প্রসঙ্গত,  ২০১৯ সালের লোকসভা ভোটের পর ‘দিদিকে বলো’ (৯১৩৭০৯১৩৭০) কর্মসূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সময় এই হেল্পলাইন নম্বরটি চালু করেছিলেন তিনি। লাগাতার এই কর্মসূচি চালিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষের সমস্যার সমাধান হয়েছে বলে প্রশাসনের দাবি। পরে ২০২৩ সালে 'দিদিকে বলো’ হেল্পলাইন নম্বরেই চালু হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি।


```