Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজেপির পার্টি অফিস থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল খেজুরিতে! দাবি পুলিশের, গ্রেফতার-১

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি লোকসভা আসনে।

 বিজেপির পার্টি অফিস থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল খেজুরিতে! দাবি পুলিশের, গ্রেফতার-১

ধৃত যুবক ইন্দ্রজিৎ দাস ।

শেষ আপডেট: 22 May 2024 19:02

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি লোকসভা আসনে। তার আগে নাকা চেকিংয়ের সময় এক যুবকের ব্যাগ থেকে নগদ সাড়ে সাত লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। উপযুক্ত নথি দেখাতে না পারায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

খেজুরি থানা এলাকার হেঁড়িয়ার একটি ব্রিজের কাছে নাকা চেকিংয়ের সময় অভিযুক্ত যুবককে টাকা-সহ পাকড়াও করা হয় বলে দাবি পুলিশের।

পুলিশের তরফে আরও জানানো হয়েছে, বিপুল পরিমাণ ওই নগদ টাকার পাশাপাশি অভিযুক্তর ব্যাগ থেকে প্রচুর সাদা খাম এবং বিজেপির কিছু ফ্ল্যাগ, পোলিং এজেন্টের ফর্মও পাওয়া গেছে। পুলিশের দাবি, ভোটের আগে খেজুরির প্রতিটি বুথে বিলির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ওই টাকা।

যদিও ধৃত যুবক ইন্দ্রজিৎ দাস ওই টাকার সঙ্গে রাজনৈতিক যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, দাদার ব্যবসার সূত্রে তিনি ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। পরে পুলিশ বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুন ব্যাগে ভরে ঘটনার সঙ্গে রাজনীতি জড়াচ্ছে।

যদিও তাঁর সঙ্গে থাকা ব্যাগে প্রচুর পরিমাণ সাদা  খাম কেন ছিল, বিপুল টাকার উৎসই বা কী তা জানাতে পারেননি ওই যুবক।

পুলিশের দাবি, বিজেপির পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ টাকা পাঠানো হচ্ছিল হেঁড়িয়ায় বিজেপির পার্টি অফিসে। বুথ পিছু ১০ হাজার টাকা বিলির জন্যই টাকার সঙ্গে সাদা খামও পাঠানো হয়েছিল বলেও দাবি করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।


```