Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারদা, রোজভ্যালি-সহ সমস্ত চিটফান্ড মামলার শুনানি হবে একই এজলাসে, নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: সারদা (Sarada), রোজভ্যালি (Rose Valley), এমপিএস, টাওয়ারের মতো একাধিক বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে সব মামলাগুলিকে (chit fund cases) 'ক্লাব' অর্থাৎ একত্রিত করে বিচারপ্রক্রিয়া এগোনোর জন্য আগেই আদালতের কাছে আর্জি জানিয়েছি

সারদা, রোজভ্যালি-সহ সমস্ত চিটফান্ড মামলার শুনানি হবে একই এজলাসে, নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 19 April 2023 12:18

দ্য ওয়াল ব্যুরো: সারদা (Sarada), রোজভ্যালি (Rose Valley), এমপিএস, টাওয়ারের মতো একাধিক বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে সব মামলাগুলিকে (chit fund cases) 'ক্লাব' অর্থাৎ একত্রিত করে বিচারপ্রক্রিয়া এগোনোর জন্য আগেই আদালতের কাছে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আদালতে বিচার চলছিল বিভিন্ন চিটফান্ড মামলার। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল, এবার থেকে রাজ্যের বিভিন্ন আদালতে বিচারাধীন চিটফান্ড মামলাগুলির বিচার করতে হবে আদালতের একই এজলাসে।

এমপিএসএর কর্ণধার প্রবীর কুমার চন্দ্র সহ আরও ২ জন আদালতকে জানিয়েছিলেন, রাজ্যের ভিন্ন আদালতে অভিযোগের ভিত্তিতে মোট ২৮ টি মামলা চলছে, যেগুলির তদন্ত করছে সিবিআই। তাঁদের আর্জি ছিল, সমস্ত মামলা এক জায়গায় এনে বিচার করা হোক। সেই আবেদনের ভিত্তিতেই বুধবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশ, রেজিস্ট্রারকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে বিচার ভবনে সিবিআই আদালতে সমস্ত চিটফান্ড মামলার বিচার প্রক্রিয়া করতে হবে।

উল্লেখ্য ২০১৩ সালে সামনে এসেছিল সারদা চিটফান্ড কেলেঙ্কারি। সেই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় সহ আরও অনেকে। সারদা কাণ্ডের পরেই আরও এক বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকেও আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকেএকে একে এমপিএস, পিনকন, টাওয়ার, ত্রিভুবন অ্যাগ্রো সহ অজস্র ছোটবড় চিটফান্ড কাণ্ড সামনে আসতে শুরু করে। সেইসব কেলেঙ্কারিতে বর্তমানে জেল খাটছেন সারদা মালিক সুদীপ্ত সেন, রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডু, আইকোর কর্তা অনুকুল মাইতিরা।

কিন্তু চিটফান্ড মামলার তদন্তে সিবিআই গাফিলতি করছে বলে অভিযোগ তুলেছিল বিরোধীদের একাংশ। সিবিআই তদন্তে ঢিলেমি দিয়েছে বলে অভিযোগ রাজ্যের প্রাক্তন শাসকদল সিপিএমের। অন্যদিকে তৃণমূলের দাবি, চিটফান্ড তদন্তে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না সিবিআই। তারা শুধু বেছে বেছে তৃণমূল নেতাদের টার্গেট করেছে। অন্যদলের অভিযুক্তদের ছাড় দেওয়া হয়েছে।

সুবীরেশের ডিগ্রি কেড়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তাঁর নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ


```