Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ সংক্রান্ত সব মামলা ফিরল হাইকোর্টে, ২মাসের মধ্যে ইডি, সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ

আগামী ৩ মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

নিয়োগ সংক্রান্ত সব মামলা ফিরল হাইকোর্টে, ২মাসের মধ্যে ইডি, সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ

শেষ আপডেট: 16 November 2023 13:14

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল সুপ্রিমকোর্ট। সিবিআই এবং ইডিকে দু'মাসের মধ্যে তদন্ত শেষ করে চূড়ান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট হাতে পাওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। ওই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।

শীর্ষ আদালত জানিয়েছে, কাদের চাকরি যাবে, কাদের চাকরি থাকবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে এই বিষয়ে তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।

আদালত জানিয়েছে, আগামী ৬মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম, দশম গ্রুপ ডি, গ্রুপ সি সহ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যত মামলা রয়েছে তার সমাধান করতে হবে।

আদালত সূত্রের খবর, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত কী কী পাওয়া গিয়েছে, তা এদিন আদালতকে জানায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এ বিষয়ে এদিন আদালতে চারটি রিপোর্টও জমা দেওয়া হয়। এরপরই নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের স্থানান্তর করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।


```