Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঊষসী সেনগুপ্তকে হেনস্থা, জামিন সাত অভিযুক্তের

দ্য ওয়াল ব্যুরো : গত সোমবার গভীর রাতে অ্যাপ ক্যাবে চড়ে বাড়ি ফেরার সময় বাইক আরোহীরা হেনস্থা করে মডেল তথা অভিনেত্রী ঊষসী সেনগুপ্তকে। তার পরে সাত জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার পুলিশ তাদের আলিপুর আদালতে পেশ করে। বিচারক ১ হাজার টাকার ব্যক্তিগত

ঊষসী সেনগুপ্তকে হেনস্থা, জামিন সাত অভিযুক্তের

শেষ আপডেট: 21 June 2019 20:51

দ্য ওয়াল ব্যুরো : গত সোমবার গভীর রাতে অ্যাপ ক্যাবে চড়ে বাড়ি ফেরার সময় বাইক আরোহীরা হেনস্থা করে মডেল তথা অভিনেত্রী ঊষসী সেনগুপ্তকে। তার পরে সাত জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার পুলিশ তাদের আলিপুর আদালতে পেশ করে। বিচারক ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সকলকেই জামিন দিয়েছেন। সোমবার রাতে এক পাঁচতারা হোটেল থেকে সহকর্মীকে সঙ্গে নিয়ে অভিনেত্রী উঠেছিলেন উবারে। এলগিন রোডের কাছে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি বাইক। অভিযোগ, এরপর উবার থামিয়ে বাইক আরোহীরা ঝামেলা করতে থাকে। চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। কাছেই ময়দান থানায় গিয়ে ঊষসী সাহায্য চান। সেখানে পুলিশ তাঁকে ভবানীপুর থানায় যেতে পরামর্শ দেয়। পরে লেক গার্ডেনসে সহকর্মীকে নামাতে গেলে বাইক আরোহীরা সেখানে গিয়ে ঊষসীকে হেনস্থা করে। তিনি চিৎকার করলে তারা পালিয়ে যায়। পরে তিনি পুরো ঘটনার বিবরণ দিয়ে ফেস বুকে পোস্ট করেন। তখন নানা মহল থেকে পুলিশের সমালোচনা শুরু হয়। পুলিশ সাত অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের নাম শেখ রাহিত, ফারদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, শেখ ইমরান আলি, শেখ ওয়াসিম, আতিফ খান। তারা আনোয়ার শাহ রোড ও যাদবপুরের বাসিন্দা। তাদের পুলিশ হেপাজতে রাখা হয়। এদিন সরকারি আইনজীবী তাদের জামিনের বিরোধিতা করেন। কিন্তু বিচারক তাদের জামিন দিয়েছেন।

```