Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হারানো সাবমেরিনের শব্দ ক্ষীণ হচ্ছে, তলানিতে অক্সিজেন, তল্লাশি অভিযানে নামল রোবট 

দ্য ওয়াল ব্যুরো: অক্সিজেন ক্রমশ ফুরিয়ে আসছে। আর বাকি মাত্র কয়েক ঘণ্টা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত খবর, সাবমেরিনটির (Titan Submarine Missing) কোনও খোঁজ মিলছে না। আটলান্টিকের (Atlantic ) অতলে জোরকদমে চলছে তল্লাশি। গতকালই সমুদ্রের অতল থেকে যা

হারানো সাবমেরিনের শব্দ ক্ষীণ হচ্ছে, তলানিতে অক্সিজেন, তল্লাশি অভিযানে নামল রোবট 

শেষ আপডেট: 22 June 2023 06:35

দ্য ওয়াল ব্যুরো: অক্সিজেন ক্রমশ ফুরিয়ে আসছে। আর বাকি মাত্র কয়েক ঘণ্টা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত খবর, সাবমেরিনটির (Titan Submarine Missing) কোনও খোঁজ মিলছে না। আটলান্টিকের (Atlantic ) অতলে জোরকদমে চলছে তল্লাশি। গতকালই সমুদ্রের অতল থেকে যান্ত্রিক শব্দ শুনে আশা জেগেছিল উদ্ধারকারীদের মনে। শব্দের উৎস ধরে এগোচ্ছিল নৌসেনা ও উদ্ধারকারী দলের সদস্যরা। কিন্তু জানা গেছে, সেই শব্দ ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।  নিখোঁজ টাইটানের খোঁজ পেতে রোবটও নামানো হয়েছে সমুদ্রে।

গত রবিবার টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শনের জন্য পাঁচ যাত্রীকে নিয়ে কানাডার উপকূলের নিউ ফাউন্ডল্যান্ডের কাছে আটলান্টিকের গভীরে নেমেছিল ডুবোজাহাজ টাইটান। কিন্তু যাত্রা শুরুর এক ঘণ্টা ৪৫ মিনিট পর ‘মাদারশিপ’ পোলার প্রিন্সের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিনের। খোঁজ মেলেনি টাইটানের। তার পর থেকেই আটলান্টিকের গভীরে তোলপাড় করে চলছে খোঁজ। টাইটানের হদিস পেতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

উত্তর আটলান্টিক সাগরে ডুবে গিয়েছিল টাইটানিক।  প্রায় ১৩,০০০ ফুট সমুদ্রের গভীরে চলে যায় এই বিশাল জাহাজ। কানাডার নিউ ফাউন্ডল্যান্ড উপকূল থেকে প্রায় ৬৫০ কিমি দূরে টাইটানিক ডুবে গিয়েছিল। সেই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতেই বিশাল টাকা খরচ করে ওশেনগেট এক্সপেডিশন নামে একটি সংস্থার তৈরি ২১ ফুট লম্বা সাবমেরিনে করে পর্যটকদের নিয়ে যাওয়া হচ্ছিল। সাবমেরিনে যাঁরা ছিলেন তাঁরা বেশ প্রভাবশালী ও বিত্তবান লোকজন। ‘সাবমার্সিবল’ জলযানটিতে মোট পাঁচ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে রয়েছেন কোটিপতি ব্যবসায়ী হ্যামিশ হার্ডিং থেকে শুরু করে শাহজাদা দাউদ। ৫৯ বছর বয়সি হ্যামিশ বিমান সংস্থা ‘অ্যাকশন অ্যাভিয়েশনের’ চেয়ারম্যান। এ ছাড়াও তিনি এক জন বিখ্যাত অভিযাত্রী। তাঁর তিনটি ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ রয়েছে।

কানাডার বিখ্যাত ভূপর্যটক জো ম্যাকিনিস বলছেন, হারিয়ে যাওয়া পর্যটকদের মধ্যে একজন তাঁরই বন্ধু। জো বলছেন, সাবমেরিনে যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। ২১ ফুট লম্বা এবং ১০,৪৩২ কিলোগ্রাম ওজনের টাইটান সমুদ্রের ১৩ হাজার ফুট গভীরে জলের প্রচণ্ড চাপ সহ্য করতে সক্ষম বলেই জানিয়েছিল নির্মাতা সংস্থা ওশেনগেট এক্সপেডিশন। কিন্তু এই পরিমাণ জলের চাপে যে কোনও সময়ে কোনও পাইপে ফাটল ধরে যেতে পারে বা ওয়াটার সিঙ্কে জল ঢুকে যেতে পারে। বিপদ আসতে পারে যে কোনও মুহূর্তে। তাছাড়া অক্সিজেন যে পরিমাণ ভরা হয়েছিল তা ৯৬ ঘণ্টা চলতে পারে। দুদিন কেটে যাওয়ার পরে সেই মাত্রাও তলানিতে এসে ঠেকেছে। কাজেই যাত্রীদের পাওয়া গেলেও কী অবস্থায় পাওয়া যাবে সেটাই চিন্তার।

আমেরিকার উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে, সমুদ্রের নীচে রোবট পাঠিয়ে খোঁজ চলছে। বেশ কয়েকটি রোবট শব্দের উৎস অনুসন্ধানে ব্যর্থ হলেও রোবট দিয়ে তল্লাশি চলবে বলেই জানা গেছে।


```