Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মহারাষ্ট্রের ভোট প্রচারে মোদী বললেন, আসুন কাশ্মীরিদের আলিঙ্গন করি

দ্য ওয়াল ব্যুরো : আগামী মাসেই বিধানসভা নির্বাচন হবে মহারাষ্ট্রে। বৃহস্পতিবার নাসিকে ভোটের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি কংগ্রেসকে দোষারোপ করে বলেন, কয়েক দশক ধরে কাশ্মীরিরা যে দুর্দশার শিকার হয়েছেন সেজন্য দেশের প

মহারাষ্ট্রের ভোট প্রচারে মোদী বললেন, আসুন কাশ্মীরিদের আলিঙ্গন করি

শেষ আপডেট: 19 September 2019 11:27

দ্য ওয়াল ব্যুরো : আগামী মাসেই বিধানসভা নির্বাচন হবে মহারাষ্ট্রে। বৃহস্পতিবার নাসিকে ভোটের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি কংগ্রেসকে দোষারোপ করে বলেন, কয়েক দশক ধরে কাশ্মীরিরা যে দুর্দশার শিকার হয়েছেন সেজন্য দেশের প্রাচীনতম দলটি দায়ী। দেশের মানুষের প্রতি তাঁর আহ্বান, আসুন, প্রত্যেক কাশ্মীরিকে আলিঙ্গন করি। কাশ্মীরকে ফের ভূস্বর্গ বানিয়ে তুলি। তিনি সংবিধানের ৩৭০ ধারা লোপ করা প্রসঙ্গে বলেন, দেশের ঐক্যের স্বার্থে ওই পদক্ষেপ নেওয়া দরকার ছিল। ওই সিদ্ধান্তের ফলে কাশ্মীরিদের স্বপ্নপূরণ হবে। তাঁর কথায়, কাশ্মীরি ভাইরা ও মা-বোনেরা স্থির করেছেন, হিংসার বাতাবরণ থেকে বেরিয়ে আসবেন। তাঁরা চান উন্নয়ন ও নতুন চাকরির সুযোগ। বিজেপি অতীতে ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করেছে বলে প্রধানমন্ত্রী দাবি করেন। তাঁর কথায়, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, জম্মু-কাশ্মীর ও লাদাখের সমস্যা মেটানোর জন্য নতুন উদ্যোগ নেব। আজ আমি বলতে পারি, আমাদের দেশ স্বপ্নপূরণের পথে যাত্রা শুরু করেছে। মহারাষ্ট্রের দিন্দোরিতে এপ্রিলে লোকসভা ভোটের সভা করেছিলেন মোদী। এদিন তিনি বলেন, দিন্দোরিতে সভায় যত লোক হয়েছিল, তাতে আগের রেকর্ড ভেঙে গিয়েছে। মানুষ দেবেন্দ্র ফড়নবিশকে আশীর্বাদ করেছেন। তাঁর কথায়, মহারাষ্ট্রের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, যারা কাজ করবে, তাদেরই আশীর্বাদ করবেন। অপর একটি প্রসঙ্গে তিনি বলেন, মহারাষ্ট্রে দ্রুতগতিতে উন্নয়ন হওয়া দরকার। কিন্তু এখানকার মানুষ প্রায়ই রাজনৈতিক অস্থিরতার শিকার হন। গত লোকসভা ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ৬০ বছরে এই প্রথমবার সরকার বিরাট জনাদেশ নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় এল। তাঁর দাবি, মহারাষ্ট্রের কৃষকরা গত পাঁচ বছরে উপকৃত হয়েছেন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তাঁর সরকারের ১০০ দিন পূর্ণ করা নিয়ে মোদী বলেন, আমরা কী কাজ করেছি, সারা দেশ জানে। আমাদের মন্ত্র হল প্রতিশ্রুতি দেওয়া ও সেই অনুযায়ী কাজ করা।

```