Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

অসমে সরকার পরিচালিত সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, জানালেন মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : জনগণের টাকায় ধর্মীয় শিক্ষাদান চলতে পারে না। তাই অসমে প্রতিটি সরকার পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন অসমের বিজেপি সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, মাদ্রাসা বন্ধ করার জন্য সর

অসমে সরকার পরিচালিত সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, জানালেন মন্ত্রী

শেষ আপডেট: 9 October 2020 09:13

দ্য ওয়াল ব্যুরো : জনগণের টাকায় ধর্মীয় শিক্ষাদান চলতে পারে না। তাই অসমে প্রতিটি সরকার পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন অসমের বিজেপি সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, মাদ্রাসা বন্ধ করার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি হবে আগামী মাসেই। মন্ত্রী বলেন, "সরকারের টাকায় কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। আমরা নভেম্বরে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করব। তবে বেসরকারি উদ্যোগে পরিচালিত মাদ্রাসাগুলি সম্পর্কে আমাদের কিছু বলার নেই।" হিমন্ত বিশ্ব শর্মা একথা বলার পরেই প্রতিক্রিয়া জানান এআইইউডিএফ নেতা তথা সাংসদ বদরুদ্দিন আজমল। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে জিতে আমরা সরকার পরিচালিত মাদ্রাসাগুলি ফের চালু করব। আগামী বছরের শুরুর দিকেই ভোট হবে অসমে। আজমলের কথায়, "সরকার মাদ্রাসা বন্ধ করতে পারে না। বর্তমান সরকার যদি জোর করে মাদ্রাসাগুলি বন্ধ করে দেয়, আমরা ক্ষমতায় এসেই সেগুলি চালু করব। ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ৫০-৬০ বছরের পুরানো।" গত ফেব্রুয়ারিতে হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন, কেবল সরকার পরিচালিত মাদ্রাসা নয়, সংস্কৃত টোলগুলিও বন্ধ করে দেওয়া হবে। কারণ ধর্মনিরপেক্ষ দেশে সরকারের টাকায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন, "সংস্কৃত টোলের ব্যাপারটা আলাদা।" তাঁর বক্তব্য, "সরকার পরিচালিত টোলগুলি সম্পর্কে অভিযোগ, সেগুলি স্বচ্ছভাবে পরিচালিত হয় না। আমরা এই ব্যাপারটা দেখছি।" অসমে ৬১৪ টি সরকার পরিচালিত মাদ্রাসা আছে। বেসরকারি পরিচালনাধীন মাদ্রাসার সংখ্যা ৯০০। সেগুলি মূলত জামায়েত উলেমা নামে একটি সংগঠন পরিচালনা করে। রাজ্যে সরকার পরিচালিত টোল আছে ১০০ টি। বেসরকারি টোল আছে ৫০০ টি। সরকার বছরে মাদ্রাসাগুলির জন্য খরচ করে তিন থেকে চার কোটি টাকা। টোলগুলির জন্য খরচ হয় ১ কোটি টাকা। দু'বছর আগে অসম সরকার মাদ্রাসা এডুকেশন বোর্ড ও অসম সংস্কৃত বোর্ড ভেঙে দেয়। মাদ্রাসাগুলিকে আনা হয় সেকেন্ডারি বোর্ড অব অসমের অধীনে। টোলগুলিকে কুমার ভাস্কর বর্মা সংস্কৃত অ্যান্ড এনসিয়েন্ট স্টাডিজ ইউনিভার্সিটির অধীনে আনা হয়। এরপর থেকে মাদ্রাসা ও টোলে আধুনিক শিক্ষা চালু করা হয়। সরকার মাদ্রাসা ও টোলের ছাত্রদের শিক্ষার মূলস্রোতে আনার চেষ্টা করে।

```