Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

 আলিপুরদুয়ারে গণপিটুনিতে মৃত্যু ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির! আক্রান্ত পুলিশও

খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহল চলছে।

  আলিপুরদুয়ারে গণপিটুনিতে মৃত্যু ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির! আক্রান্ত পুলিশও

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 November 2024 22:44

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হল ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হয়েছে পুলিশও। 

শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। পুলিশ সূত্রের দাবি, উত্তেজিত জনতার মারের চোটে মৃ্ত্যু হয়েছে অভিযুক্তর। আক্রান্ত হয়েছেন স্থানীয় জটেশ্বর ফাঁড়ির ওসি অসীম মজুমদারও। 

খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশি টহল চলছে।

স্থানীয় সূত্রের দাবি, নির্যাতিতা শিশুর মা-বাবা দুজনেই ক্ষেতে কাজ করছিলেন। মেয়েটি অদূরে দাঁড়িয়েছিল। সে সময় জিলিপি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় এক যুবক তাকে নিয়ে যায় বলে অভিযোগ। এর কিছু পরেই পুকুর পাড় থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে।

এরপরই অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় একাংশ উন্মত্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে পুলিশও। আক্রান্ত হন থানার ওসি-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার দেহের শারীরিক পরীক্ষা করা হবে। তারপরই ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এদিকে গণপিটুনি ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রাত পর্যন্ত গ্রেফতারের কোনও খবর নেই। 


```