
শেষ আপডেট: 14 September 2021 17:00
চিড়িয়াখানা সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ন’টা থেকে খুলছে চি়ড়িয়াখানা। দর্শনার্থীদের জন্য মাস্ক-স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মানতে হবে সামাজিক দূরত্ব। চিড়িয়াখানায় প্রবেশের আগে থার্মাল চেকিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও, চিড়িয়াখানায় থাকছেন একাধিক রক্ষী যাঁরা সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে নির্দেশ দেবেন। দর্শনার্থীদের জন্য অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই টিকিট বুক করার ব্যবস্থা থাকবে।
কলকাতায় ঊর্ধ্বমুখী সংক্রমণ। সামনেই দুর্গাপুজো। আসন্ন করোনার তৃতীয় ঢেউও। এই পরিস্থিতিতে কীভাবে খুলছে চিড়িয়াখানা। চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত জানিয়েছেন, চিড়িয়াখানার সব কর্মীদের টিকাকরণ সম্পূর্ণ করা হয়েছে। তাই চিড়িয়াখানা খোলা হচ্ছে। তিনি জানিয়েছেন, এবারের প্রধান আকর্ষণ হবে জিরাফ ও পাইথন।
তবে, দর্শনার্থীদের ক্ষেত্রে টিকাকরণের শংসাপত্র দেখানো বাধ্যতামূলক নয়। কারণ চিড়িয়াখানায় একসঙ্গে ১০-১২ হাজার দর্শক প্রবেশ করলেও সমস্যা নেই। সেভাবেই ব্যবস্থাপনা করা হয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'