Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনের প্রেসিডেন্টের সঙ্গে বিরোধের পর দু'মাস নিখোঁজ ধনকুবের জ্যাক মা

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে এক ট্যালেন্ট শো-র বিচারক হিসাবে উপস্থিত হওয়ার কথা ছিল চিনের ধনকুবের তথা আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা জ্যাক মা-র। কিন্তু রহস্যজনকভাবে তিনি উপস্থিত হননি। পরে সেই ট্যালেন্ট শো-র ওয়েবসাইট থেকে জ্যাক মা-র সব ছবি সর

চিনের প্রেসিডেন্টের সঙ্গে বিরোধের পর দু'মাস নিখোঁজ ধনকুবের জ্যাক মা

শেষ আপডেট: 4 January 2021 06:42

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে এক ট্যালেন্ট শো-র বিচারক হিসাবে উপস্থিত হওয়ার কথা ছিল চিনের ধনকুবের তথা আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা জ্যাক মা-র। কিন্তু রহস্যজনকভাবে তিনি উপস্থিত হননি। পরে সেই ট্যালেন্ট শো-র ওয়েবসাইট থেকে জ্যাক মা-র সব ছবি সরিয়ে ফেলা হয়। ব্রিটেনের টেলিগ্রাফ সংবাদপত্র জানিয়েছে, মাস দু'য়েক আগে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন জ্যাক মা। তার পর থেকেই তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। যে ট্যালেন্ট শো-য় জ্যাক মা অনুপস্থিত হয়েছিলেন, তার নাম 'আফ্রিকাজ বিজনেস হিরোজ'। ধনকুবের নিজেই ওই শো শুরু করেন। ওই রিয়েলিটি শো-য় আফ্রিকার তরুণ ব্যবসায়ীরা ১৫ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১১ কোটি টাকা পুরস্কার পেতেন। গত অক্টোবর মাসে জ্যাক মা চিন সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেছিলেন, সরকারের কর্তারা সুদখোরের মতো আলোচনা করছেন। চিনের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির নানা নীতিরও নিন্দা করেন ধনকুবের। তাঁর মতে, চিনা ব্যাঙ্কগুলি যেভাবে চলছে, তাতে সময়ের সঙ্গে তাল মেলানো যায় না। ব্যাঙ্কিং ক্ষেত্রে ব্যাপক সংস্কার দাবি করেন জ্যাক মা। ধনকুবের ওই ভাষণ দেওয়ায় অসন্তুষ্ট হয় জিনপিং সরকার। তাদের মতে, জ্যাক মা কমিউনিস্ট পার্টির কর্তৃত্বকেই চ্যালেঞ্জ জানিয়েছেন। এর পরেই আলিবাবার প্রতিষ্ঠাতার নানা ব্যবসার ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়। গত নভেম্বরে 'ওয়াল স্ট্রিট জার্নাল'-এ প্রকাশিত হয়, জ্যাক মা-কে বিদেশে যেতে নিষেধ করা হয়েছে। ক্রিসমাসের ঠিক আগে তাঁর আলিবাবা গ্রুপ হোল্ডিং নিয়ে তদন্তের আদেশ দেওয়া হয়। জ্যাক মা-র অপর কোম্পানি অ্যান্ট গ্রুপের ব্যবসাও গুটিয়ে আনতে বলা হয়। ১৯৬৪ সালের ১০ সেপ্টেম্বর জ্যাক মা পূর্ব চিনের হাংঝৌ শহরে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। হাইস্কুল শেষ করে কলেজে ভর্তির জন্য তিনি পর পর দু'বার পরীক্ষা দিলেও পাশ করতে পারেননি। শেষপর্যন্ত তিনি হাংঝৌ টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৮ সালে স্নাতক হওয়ার পরে চাকরির চেষ্টা করেছিলেন জ্যাক মা। শোনা যায়, ৩০টি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করে তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন। যে সব প্রতিষ্ঠান তাঁকে চাকরি দেয়নি, তার মধ্যে কেএফসিও রয়েছে। তাঁর আসল নাম মা ইউয়ান। কিন্তু তিনি বিখ্যাত হয়েছেন জ্যাক মা নামে। আলিবাবা চালাতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে অভিনব সব সিদ্ধান্ত নিয়েছেন এবং তাতে সাফল্যও পেয়েছেন। আলিবাবা নামে ই-কমার্স প্লাটফর্মটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন জ্যাক মা। এটি বিশ্বের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি। আলিবাবা এখন বিশ্বের নবম মূল্যবান ব্ৰ্যান্ড।

```