Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নতুন স্থায়ী উপাচার্য পেল আলিয়া বিশ্ববিদ্যালয়, কে দায়িত্বে এলেন

এর আগে রাজ্যের ১০টি বিশ্ববিদ্যালয়ে উপার্চায নিয়োগ হয়েছে। রাজ্যের মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হওয়ার কথা।

নতুন স্থায়ী উপাচার্য পেল আলিয়া বিশ্ববিদ্যালয়, কে দায়িত্বে এলেন

ফাইল ছবি

শেষ আপডেট: 21 December 2024 13:44

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাজ্যের আরও এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে। প্রফেসর ডঃ রফিকুল ইসলামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। 

উপাচার্য নিয়োগ করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্নের তরফে তাতে বলা হয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের 'শেখ উল জামিয়া' হতে চলেছেন রফিকুল ইসলাম। উর্দু ভাষায় এই শব্দের অর্থ উপাচার্য। এর আগে রাজ্যের ১০টি বিশ্ববিদ্যালয়ে উপার্চায নিয়োগ হয়েছে। রাজ্যের মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হওয়ার কথা। দু’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া নানা জটে আটকে রয়েছে। সেই প্রেক্ষিতে বাকি ৩৪টির মধ্যে এখনও পর্যন্ত ১৬টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হল। 

কদিন আগেই রাজ্যের প্রস্তাবে সম্মতি জানিয়ে প্রেসিডেন্সি, বর্ধমান, বাঁকুড়া, কল্যাণী, সিধু-কানহো-বিরসা এবং রানি রাসমণি গ্রিন বিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। পরবর্তী সময়ে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী বিশ্ববিদ‍্যালয় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়। 

উপাচার্য নিয়োগ নিয়ে একসময় রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছেছিল। এ ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে ‘সার্চ-অ্যান্ড-সিলেকশন’ কমিটি তৈরি হয়েছিল। বলা হয়েছিল, এই কমিটিই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য নিয়োগের জন্য পছন্দ মতো তিনটি নামের তালিকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। সেই তালিকা থেকে মুখ্যমন্ত্রী পছন্দের ভিত্তিতে একটি তালিকা তৈরি করে রাজ্যপালকে পাঠাবেন। কোনও সমস্যা তৈরি হলে প্রয়োজনে পরে তা বিবেচনা করা হবে। 


```