Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলা হাসপাতালের ভিতরে মদের আসর কর্মীদের! কৃষ্ণনগরের ছবি ঘিরে তুমুল বিতর্ক

ছবিতে দেখা যাচ্ছে, একটি ঘরে বসেই মদ্যপানে মজেছেন জেলা হাসপাতালের কর্মীরা। শুধু মদ্যপানই নয়, হাসাপাতালের মধ্যেই চলছে উল্লাস। আর সেই ছবি তুলতে গেলেই বিষয়টি নজরে আসে।

জেলা হাসপাতালের ভিতরে মদের আসর কর্মীদের! কৃষ্ণনগরের ছবি ঘিরে তুমুল বিতর্ক

হাসপাতালেই বসেছে মদ্যপানের আসর

শেষ আপডেট: 18 September 2024 17:31

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের পর হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা বাড়ানোর দাবিতে অনড় আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে ফের রাজ্যের এক জেলা হাসপাতালে উঠে এল ভয়াবহ ছবি! হাসপাতালের ভিতরেই বসেছে মদের আসর, চলছে দেদার খাওয়াদাওয়া। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়েছে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। 

যদিও ভাইরাল ছবিটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। ছবিতে দেখা যাচ্ছে, একটি ঘরে বসেই মদ্যপানে মজেছেন জেলা হাসপাতালের কর্মীরা। শুধু মদ্যপানই নয়, হাসাপাতালের মধ্যেই চলছে উল্লাস। আর সেই ছবি তুলতে গেলেই বিষয়টি নজরে আসে। এরপর তড়িঘড়ি সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

সূত্রের খবর, নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালের PWD-র সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ারের ঘরে বসেছিল আসর। হাসপাতালের মধ্যে ডিউটি ভুলে কীভাবে এমন কাণ্ড ঘটালেন কর্মীরা, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিষয়টি সামনে আসতেই খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের ইলেকট্রিক কর্মী-সহ দুজনকে আটক করে পুলিশ।

হাসপাতালের সুপার জয়ন্ত সরকার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, ‘হাসপাতালের মধ্যেই PWD-র একটি ইলেকট্রিক্যাল অফিস রয়েছে। সেখানেই এমন কাণ্ড ঘটেছে। পুলিশের মদতে হাসপাতালে বহিরাগতরা ঢুকে মদ্যপান করছিল। আমাদের হাসপাতালের কোনও স্টাফ ঘটনার সঙ্গে জড়িত নন। বিষয়টি সামনে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়’। ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।  

কিন্তু আরজি কর কাণ্ডে রাজুজুড়ে আন্দোলনের মধ্যেই ফের কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে হাসপাতালের কর্মীদের নিরাপত্তার দাবিতে গলা ফাটাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, সেখানে নদিয়ার জেলা হাসপাতালের এমন কাণ্ড নয়া বিতর্কের জন্ম দিল।


```