Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে দেখা মিলল বিরল সাদা অ্যালবিনো সাপের, চমকে গেছেন প্রাণী বিশেষজ্ঞরা

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের অম্বিকাপুরের বাসিন্দারা আপাতত বেশ ভয়েই দিন কাটাচ্ছেন। কয়েকদিন আগেই এলাকায় বিরল 'অ্যালবিনো ক্রেইট' প্রজাতির একটি সাপ দেখতে পেয়েছেন বলে তাঁরা জানান।  সাপটির গায়ের রঙ সাদা। সুরজপুর জেলার জয়নগর গ্রামে সাপটি ধ

ছত্তীসগড়ে দেখা মিলল বিরল সাদা অ্যালবিনো সাপের, চমকে গেছেন প্রাণী বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 11 November 2020 12:35

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের অম্বিকাপুরের বাসিন্দারা আপাতত বেশ ভয়েই দিন কাটাচ্ছেন। কয়েকদিন আগেই এলাকায় বিরল 'অ্যালবিনো ক্রেইট' প্রজাতির একটি সাপ দেখতে পেয়েছেন বলে তাঁরা জানান।  সাপটির গায়ের রঙ সাদা। সুরজপুর জেলার জয়নগর গ্রামে সাপটি ধরা পড়ে। এলাকার সর্প বিশেষজ্ঞ সত্যম কুমার দ্বিবেদী জানান, তিনি জীবনে মোট ৩০০টি সাপ গ্রামের বিভিন্ন জায়গা থেকে ধরেছেন এর আগে। প্রত্যেকটি জীবিত অবস্থায় উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন। তবে এই ধরনের সাপ এর আগে তিনি কখনও দেখেননি। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে অন্যবারের মতো এই সাপটিকেও তিনি উদ্ধার করেছেন। স্থানীয়রা জানান, ক্রেইট প্রজাতির সাপকে গ্রামের মানুষ চিট্টি নামেই ডাকে। এর আগে কখনও দেখা যায়নি বলেই চমকে গেছেন সকলে। তবে ভয় পাচ্ছেন না তাঁরা কেউ। খুব বিরক্ত করলেও এই সাপ নাকি রাগ দেখায় না। বিষধর নয় বলেই তাঁরা মনে করছেন। অন্যদিকে প্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধরনের সাপ আত্মরক্ষার কারণে তাদের মাথা দেহের মধ্যে লুকিয়ে রাখে। সাধারণত ক্রেইট প্রজাতির সাদা কালো ছোপ ছোপ দাগ কাটা সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু এমন পুরো সাদা সাপ তাঁরা এর আগে কখনও দেখেননি বলেই জানিয়েছেন। অ্যালবিনো প্রজাতির বলেই এদের গায়ের রঙ সাদা, জানাচ্ছেন কয়েকজন প্রাণী বিশেষজ্ঞরা। অ্যালবিনোজম রোগাক্রান্ত বলেই এদের শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থ কম থাকে। যার ফলে দেহের রঙ ধবধবে সাদা, গোলাপি, বা হলুদ বর্ণের হয়। অ্যালবিনো প্রজাতির কয়েকটি প্রাণী সম্প্রতি দেশের অনেক জায়গায় দেখা গেছে। কীভাবে এদের জন্ম হচ্ছে সেই নিয়েই বিশেষ পরীক্ষা নিরীক্ষা চলছে বলে তাঁরা জানিয়েছেন।

```