Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Akshay Kumar: তিন পদ্মশ্রী গুটখা বেচছেন! কী বললেন কলকাতার ডাক্তারবাবু

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই 'বিমল এলাচি'র বিজ্ঞাপনে দেখা যায় বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)। তার আগে এই ব্র্যান্ডের পানমশলার প্রোডাক্টের মুখ হিসেবেও দেখা গিয়েছিল তাঁকে। ওই ব্র্যান্ডের তরফেই তামাকজাত (Tobacco) দ্রব্যও বাজা

Akshay Kumar: তিন পদ্মশ্রী গুটখা বেচছেন! কী বললেন কলকাতার ডাক্তারবাবু

শেষ আপডেট: 21 April 2022 09:11

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই 'বিমল এলাচি'র বিজ্ঞাপনে দেখা যায় বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)। তার আগে এই ব্র্যান্ডের পানমশলার প্রোডাক্টের মুখ হিসেবেও দেখা গিয়েছিল তাঁকে। ওই ব্র্যান্ডের তরফেই তামাকজাত (Tobacco) দ্রব্যও বাজারে বিক্রি করা হয়। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ আছড়ে পড়ার জেরে পিছু হটেছেন অক্ষয়। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানিয়েছেন, 'আর কখনও হবে না।'

অ্যাপোলো মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের বিশিষ্ট অঙ্কোসার্জেন ডক্টর শুভদীপ চক্রবর্তী (Doctor Suvadip Chakraborty) এ প্রসঙ্গে জানিয়েছেন, "বেটার লেট দ্যান নেভার!" শুভদীপ মনে করেন, ক্যানসারের (Cancer) ক্ষেত্রে তামাক বা তামাকজাত দ্রব্যের ভূমিকা অত্যন্ত নিবিড়। সারা দেশে নানা রকম ভাবে তামাক ব্যবহার হচ্ছে। সিগারেট তো বটেই, গুটখা, খৈনিও প্রভাব বিস্তার করেছে। তিনি জানান, শুধু সিগারেটেই সাত হাজারটা নানা রকম রাসায়নিক আছে। তার মধ্যে ৭২টা সাংঘাতিক ভাবে কার্সিনোজেনিক। এই টোব্যাকোর প্রভাবে যে ক্ষতি, তাতে সবার আগে আক্রান্ত হয় ফুসফুস। তার পরেই হেড অ্যান্ড নেক।

শুভদীপ চক্রবর্তীর কথায়, "সারা দেশ শুধু নয়, সারা বিশ্ব যে অসুখের সঙ্গে এত কঠিন লড়াই করছে, সেই অসুখের ঝুঁকি বাড়ানো যে কোনও কিছুকেই নিষিদ্ধ করা উচিত। আর আমাদের দেশের 'হিরো'রা তার বদলে এই ধরনের জিনিসপত্র প্রোমোট করছে! এটা তো অন্যায়।"

তাঁর মতে, রুপোলি জগতের তারকাদের সাধারণ মানুষ অনুসরণ করে থাকেন। অনুকরণও করে থাকেন অনেক সময়ে। তাই এটা তাঁদেরই দায়িত্ব, তাঁরা এমন কিছু প্রচার বা প্রসার করবেন না, যা থেকে প্রভাবিত হয়ে সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়। অথচ অক্ষয় কুমার সেটাই করেছেন। তবে সাধারণ মানুষের প্রতিবাদের মুখে তিনি যে পিছু হঠেছেন, এটাই ভাল ব্যাপার।

অক্ষয় কুমার (Akshay Kumar) লিখেছেন, ‘আমি এই বিজ্ঞাপন থেকে পিছিয়ে আসছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই বিজ্ঞাপন থেকে প্রাপ্ত টাকা আমি একটা সেবামূলক কাজে দান করব। যতদিন পর্যন্ত আইনিভাবে আমি তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছি, সংস্থা ওই বিজ্ঞাপনের প্রচার চালিয়ে যেতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আমি খুব সতর্ক থাকব এই নিয়ে।’

শুধু অক্ষয় কুমার কেন, এই বিজ্ঞাপনে নাম জড়িয়েছে শাহরুখ খান এবং অজয় দেবগণেরও। দিন কয়েক আগে ওই সংস্থারই সাম্প্রতিক বিজ্ঞাপনে দেখা গিয়েছিল ‘বিমল ইউনিভার্স’-এ অক্ষয় কুমারকে স্বাগত জানাচ্ছেন। এই প্রসঙ্গে এক দিন আগেই ফেসবুকে একটি বার্তা দেন ডক্টর শুভদীপ চক্রবর্তী।

Shah Rukh Khan, Ajay Devgn welcome Akshay Kumar in their Vimal gang. Watch  - Hindustan Times

ওই বিজ্ঞাপনে তিন অভিনেতার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বিশ্বব্যাপী ক্যানসারের অন্যতম একটি কারণ তামাক। স্কুলের বাচ্চারাও তামাকের প্রভাব থেকে মুক্ত নয়। এই বিজ্ঞাপন দেখে কেউ হয়তো বলতে পারে, এলাচ খাওয়া ক্ষতিকর কিছু নয়। কিন্তু এটি ধোঁয়াহীন তামাকেরই একটা প্রোডাক্ট। অথচ তিন পদ্মশ্রী পাওয়া অভিনেতা গুটখা বেচছেন! এটা এদেশেই সম্ভব।'

শুভদীপ চক্রবর্তী মনে করিয়ে দেন, "বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ তামাকে আসক্ত। প্রতি বছর মৃত্যু হয় ৮০ লক্ষের বেশি। তাছাড়া পরোক্ষ ধূমপানে মৃত্যু প্রায় ১০ লক্ষ। ধূমপান ফুসফুসের চরম ক্ষতি করে। এই পরিস্থিতিতে তামাকের যে কোনও রকম ব্যবহার বিপজ্জনক। আর তা প্রচার করা আরও বিপজ্জনক।"

ডাক্তারবাবু বুঝিয়ে বলেন, "সবার ধারণা তামাকজাত দ্রব্য মানই ধূমপান, আর তাতে শুধু ফুসফুসে ক্যানসার হয়, তা নয়। এতে ওরাল ক্যানসার থেকে শুরু করে গলার ক্যানসার, চেস্টের ক্যানসার, প্যানক্রিয়াসের ক্যানসার এমনকি রেক্টাল ক্যানসার পর্যন্ত হতে পারে। আর যদি ধরেও নিই যে ক্যানসার হল না, তাহলে অসংখ্য ক্রনিক ডিজিজ হতে পারে। ইনফার্টিলিটি, স্ট্রোক, রক্তচাপ, হাড় দুর্বল হয়ে যাওয়া।"

তাই অক্ষয়কুমারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডাক্তারবাবু বলছেন, "এটা একটা উদাহরণ তৈরি হল। এভাবেই সমস্ত তারকাদের তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বয়কট করা উচিত। বরং তাঁদের বার্তা দেওয়া উচিত, ক্যানসারের মতো মারণ অসুখ কীভাবে বাড়াচ্ছে তামাক! তাহলে কিছুটা হলেও কমতে পারে তামাকের বিক্রি।"

তামাকে কোনও লাভ নেই, সবটাই ক্ষতি! হু হু করে বাড়ছে মুখ ও গলার ক্যানসার: ডক্টর শুভদীপ চক্রবর্তী


```