Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আচমকাই আবহাওয়া খারাপ হয়ে গেল...' মোদীকে কটাক্ষ অখিলেশের শরিকের

দ্য ওয়াল ব্যুরো : সোমবার খারাপ আবহাওয়ার জন্য উড়তে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হেলিকপ্টার। ফলে উত্তরপ্রদেশের বিজনৌরে (Binour) ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে সভা করতে পারেননি মোদী। তারপরে সমাজবাদী পার্টির সহযোগী রাষ্ট্রীয়

'আচমকাই আবহাওয়া খারাপ হয়ে গেল...' মোদীকে কটাক্ষ অখিলেশের শরিকের

শেষ আপডেট: 7 February 2022 10:39

দ্য ওয়াল ব্যুরো : সোমবার খারাপ আবহাওয়ার জন্য উড়তে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হেলিকপ্টার। ফলে উত্তরপ্রদেশের বিজনৌরে (Binour) ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে সভা করতে পারেননি মোদী। তারপরে সমাজবাদী পার্টির সহযোগী রাষ্ট্রীয় লোকদলের (RLD) নেতা জয়ন্ত চৌধুরি কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী বিজনৌরে আসতে পারবেন না শুনে তিনি প্রশ্ন তোলেন, “আচমকা আবহাওয়া খারাপ হয়ে গেল?” তাঁর বক্তব্য, মোদী উত্তরপ্রদেশের মানুষের মুখোমুখি হতে চাইছেন না। তাই তিনি ভার্চুয়াল সভা করলেন। মিরাট ক্যান্টনমেন্টে এক জনসভায় জয়ন্ত চৌধুরি বলেন, “বিজেপি একসময় প্রতিশ্রুতি দিয়েছিল, বিজনৌরে আরও বেশি বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। উন্নয়ন হবে। আজ যদি প্রধানমন্ত্রী বিজনৌরে আসতেন, তাঁকে এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হত। তাই আচমকা আবহাওয়া খারাপ হয়ে গেল।” এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কটাক্ষ করেন জয়ন্ত। এর আগে যোগী টুইট করে বলেছিলেন, “কাইরানায় তামাঞ্চওয়াদি পার্টি (বন্দুকবাজদের পার্টি)-র প্রার্থী সবাইকে ভয় দেখাচ্ছেন। এখনও গরম কমেনি। ১০ মার্চের পরে গরম কমে যাবে।” কাইরানায় সমাজবাদী পার্টির প্রার্থী নাহিদ হাসান গত মাসে গ্যাংস্টার আইনে গ্রেফতার হয়েছিলেন। যোগী তাঁকেই কটাক্ষ করেছেন। জয়ন্ত চৌধুরি তার জবাবে বলেন, “তারা আমাদের ঠান্ডা করতে চায়। তারা জিন্নার কথা বলে। আমরা চাকরি ও আখচাষিদের প্রাপ্যের কথা বলি।” জয়ন্ত চৌধুরির অভিযোগ, বিজনৌরে শিল্পায়নে ব্যর্থ হয়েছে বিজেপি। শিল্পায়নে সাহায্য করার বদলে তারা অভিনেত্রী কঙ্গনা রানাউতকে সাহায্য করেছে। ওই অভিনেত্রী উত্তরপ্রদেশের শিল্পায়নের দূত হয়েছেন। বিজনৌরে বিধানসভা আসন আছে আটটি। তার মধ্যে পাঁচটি আছে বিজেপির দখলে। তিনটি আছে সমাজবাদী পার্টির হাতে। বিজনৌর জেলার ৫০ শতাংশ বাসিন্দা দলিত অথবা মুসলিম। জেলায় লোকসভা আসনের সঙ্গে দু’টি। সেগুলি আছে বহুজন সমাজ পার্টির দখলে।

```