Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্ত্রিত্ব যাওয়াতে আক্ষেপ নেই, তবে আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ অখিল গিরি

বিধায়ক নিজে ওইদিনের ঘটনার জন্য অনুতপ্ত হলেও কোনও আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ।

মন্ত্রিত্ব যাওয়াতে আক্ষেপ নেই, তবে আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ অখিল গিরি

অখিল গিরি

শেষ আপডেট: 5 August 2024 13:14

দ্য ওয়াল ব্যুরো: সামনে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্য়াগপত্র তুলে দিতে চান অখিল গিরি। তার আগে জানালেন, মন্ত্রিত্ব যাওয়াতে তাঁর কোনও আক্ষেপ নেই।

তাজপুরের সমুদ্র সৈকতে জবরদখল উচ্ছেদ করায় শনিবার এক মহিলা বনাধিকারিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে অখিল গিরির বিরুদ্ধে। বন দফতরের রেঞ্জারের উদ্দেশে তাঁর মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। তারপরেই অখিল গিরিকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকের কাছে ক্ষমাও চাইতে বলে দল। তবে বিধায়ক নিজে ওইদিনের ঘটনার জন্য অনুতপ্ত হলেও কোনও আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ। তিনি বলেন, “মন্ত্রিসভা থেকে চলে যাচ্ছি, তাতে কোনও ক্ষোভ নেই। কিন্তু উত্তেজনার বশে যে কথাটা বলে ফেলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কোনও আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। তবে আমার আচরণে মন্ত্রিসভা যদি কালিমালিপ্ত হয়ে থাকে, সরকারের ভাবমূর্তি যদি নষ্ট হয়ে থাকে, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমাপ্রার্থী হয়ে চিঠি লিখছি।" 

শুক্রবার রাতে তাজপুরের সমুদ্রসৈকতে বন দফতরের জায়গা থেকে দখলদার উচ্ছেদ করা হয়।  শনিবার দুপুরে হকারদের সমর্থনে ওই এলাকায় যান অখিল গিরি। ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন কাঁথি রেঞ্জের ফরেস্ট অফিসার মনীষা সাউ-সহ বন দফতরের অন্য কর্মীরা।  বন দফতরের মহিলা আধিকারিককে উদ্দেশ করে তাঁকে বলতে শোনা যায়, “আপনি কত বড় অফিসার, আমি দেখে নেব।” জবাবে মহিলা অফিসার তাঁকে বোঝানোর চেষ্টা করেন। তখন অখিলকে বলতে শোনা যায়, “আপনাকে কে নাইট ডিউটি করতে বলেছে? আপনি রাত্রিবেলা কেন দোকানগুলো কাটলেন, আমি জানতে চাই।” 

বিতণ্ডার মাঝেই অখিলকে বলতে শোনা যায়, ‘‘২৫ ফুট আমরা নিলাম। এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। বেশি কথা বলবেন না আপনি একদম।" শালীনতার সীমা অতিক্রম করে এও বলেন, "আপনি সরকারের চাকর। মাথা নিচু করে কথা বলবেন। আপনি একদম বেয়াদবি করবেন না। আপনাকে যখন সবাই ডাঙ দিয়ে পেটাবে, তখন দেখবেন!"

একজন মন্ত্রীর মুখে এমন ভাষা প্রকাশ্য়ে আসতেই হইচই পড়ে যায়। ক্ষুব্ধ বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "কর্মরত অফিসারকে এভাবে কেউ বলতে পারেন না। তিনি যে পদেই থাকুন। যদি কিছু বলার থাকত আমি দফতরের মন্ত্রী, আমাকে উনি বলতে পারতেন। তিনি তা না করে যেটা করলেন সেটা অনভিপ্রেত।" এরপর তড়িঘড়িই অখিল গিরিকে পদত্য়াগ করার নির্দেশ দেওয়া হয়।


```