Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

বুধবার কোর্টে আকবর, দেবেন জবানবন্দি

দ্য ওয়াল ব্যুরো : মি টু-র তিরে বিদ্ধ হয়ে মন্ত্রিত্ব থেকে বিদায় নিয়েছেন গত ১৭ অক্টোবর। যে সাংবাদিক তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগ এনেছিলেন, সেই প্রিয়া রমানির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। দিল্লি কোর্টে প্রথম মামলাটি ওঠে ১৮ অক্টোবর। সেদিন আকব

বুধবার কোর্টে আকবর, দেবেন জবানবন্দি

শেষ আপডেট: 31 October 2018 06:09

দ্য ওয়াল ব্যুরো : মি টু-র তিরে বিদ্ধ হয়ে মন্ত্রিত্ব থেকে বিদায় নিয়েছেন গত ১৭ অক্টোবর। যে সাংবাদিক তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগ এনেছিলেন, সেই প্রিয়া রমানির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। দিল্লি কোর্টে প্রথম মামলাটি ওঠে ১৮ অক্টোবর। সেদিন আকবর কোর্টে উপস্থিত ছিলেন না।  বুধবার তিনি কোর্টে উপস্থিত হয়ে জবানবন্দি দেবেন। প্রিয়া রমানির পরে একে একে আরও ২০ জন মহিলা আকবরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। আকবর প্রিয়া রমানির বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁর সুনাম নষ্ট করার জন্য অভিযোগ করা হয়েছে। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরে আকবর বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে ওই সব অভিযোগের মোকাবিলা করতে চান। তাই সরকারি পদটি ছাড়ছেন। প্রিয়া রমানি বলেছেন, তিনি মানহানির মামলায় আত্মপক্ষ সমর্থন করতে প্রস্তুত। যাঁরা আকবরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁদের  প্রত্যেককে  বিরাট ঝুঁকি নিতে হয়েছে। গতবছর আমেরিকায় হার্ভে ওয়েইনস্টাইন কেলেঙ্কারির পরে মি টু আন্দোলন শুরু হয়।  ভারতে ওই আন্দোলন শুরু হয় গত সেপ্টেম্বরে।  অভিনেত্রী তনুশ্রী দত্ত প্রবীণ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। তার পরে ফিল্ম, রাজনীতি ও মিডিয়ার একাধিক ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।

```