Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Akasa Air: আপনার আকাশে আসছে, দেশে নতুন এয়ারলাইনের ফার্স্ট লুক

দ্য ওয়াল ব্যুরো: সম্পূর্ণ নতুন এয়ারলাইন্স আসছে। সেই প্লেনের প্রথম ছবি প্রকাশ্যে এল সোমবার। রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) ‘আকাশা এয়ার’ (Akasa Air) তাঁদের প্লেন আকাশে ওড়াতে এক্কেবারে তৈরি। আকাশার টুইটার হ্যান্ডেল থেকে প্লেনটি

Akasa Air: আপনার আকাশে আসছে, দেশে নতুন এয়ারলাইনের ফার্স্ট লুক

শেষ আপডেট: 23 May 2022 12:21

দ্য ওয়াল ব্যুরো: সম্পূর্ণ নতুন এয়ারলাইন্স আসছে। সেই প্লেনের প্রথম ছবি প্রকাশ্যে এল সোমবার। রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) ‘আকাশা এয়ার’ (Akasa Air) তাঁদের প্লেন আকাশে ওড়াতে এক্কেবারে তৈরি। আকাশার টুইটার হ্যান্ডেল থেকে প্লেনটির ‘ফার্স্ট লুক’ পোস্ট করা হয়েছে।

Akasa Air

আরও পড়ুন: নিয়োগে অসঙ্গতি, চাকরিপ্রার্থী নার্সদের তুমুল বিক্ষোভ স্বাস্থ্যভবনে! ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

ঝকঝকে সেই প্লেন সাজানো হয়েছে সাদার উপর কমলা আর বেগুনি রঙ দিয়ে। প্লেনটির গায়ে বড় বড় করে লেখা রয়েছে ‘আকাশা এয়ার’ (Akasa Air)। জুলাই মাস থেকেই ভারতের আকাশে উড়তে দেখা যাবে এই নতুন বিমান। ২০২৩ সালের মার্চের মধ্যে আকাশা এয়ার দেশের অভ্যন্তরে তাদের অন্তত ১৮টি বিমান ওড়ানোর পরিকল্পনা করেছে। সেই মতো চলছে প্রস্তুতি। নতুন প্লেনের ফার্স্ট লুক দেখে কৌতূহল তৈরি হয়েছে বিমানযাত্রীদের মধ্যেও।

https://twitter.com/AkasaAir/status/1528609416408231936?s=20&t=hqrQWI1ltQRmdOWN-kWiyg

আকাশা এয়ারে (Akasa Air) আলট্রা মডার্ন ব্র্যান্ড নিউ ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফট ব্যবহার করা হচ্ছে। এই বিমানে থাকছে সিএফএম লিপ বি ইঞ্জিন, যা প্রচুর জ্বালানি সাশ্রয় করে। আকাশা এয়ারের এই বিমানকে বলা হচ্ছে দেশের ইয়াঙ্গেস্ট এবং গ্রিনেস্ট ফ্লিট। গত অক্টোবরে মুম্বইয়ের এই কোম্পানিকে সবুজ সঙ্কেত দিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

Akasa Air

আমেরিকার বোয়িং কোম্পানির সঙ্গে ৯ বিলিয়ন ডলারের চুক্তি করেছে রাকেশ ঝুনঝুনওয়ালার কোম্পানি। এই নতুন বিমানে যাত্রীদের উড়ান সুরক্ষিত ও আরামদায়ক হবে বলে জানিয়েছে আকাশা এয়ার। সেই সঙ্গে বিমানের ভাড়াও হবে তুলনামূলক কম। আগামী ২০ বছরে ১০০০টি বিমান ওড়ানোর পরিকল্পনা রয়েছে আকাশার।


```