Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ, দিল্লিতে আটক অকালি দলের দুই শীর্ষ নেতা-নেত্রী

দ্য ওয়াল ব্যুরো : বিতর্কিত কৃষি আইনের (Farm Laws) বিরুদ্ধে আন্দোলনের একবছর পূর্ণ হল শুক্রবার। সেই উপলক্ষে এদিন ‘ব্ল্যাক ফ্রাইডে মার্চ’-এর ডাক দেয় অকালি দল। সেই মিছিলে অংশ নিয়ে এদিন দিল্লিতে গ্রেফতার হলেন অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল, ল

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ, দিল্লিতে আটক অকালি দলের দুই শীর্ষ নেতা-নেত্রী

শেষ আপডেট: 17 September 2021 09:14

দ্য ওয়াল ব্যুরো : বিতর্কিত কৃষি আইনের (Farm Laws) বিরুদ্ধে আন্দোলনের একবছর পূর্ণ হল শুক্রবার। সেই উপলক্ষে এদিন ‘ব্ল্যাক ফ্রাইডে মার্চ’-এর ডাক দেয় অকালি দল। সেই মিছিলে অংশ নিয়ে এদিন দিল্লিতে গ্রেফতার হলেন অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল, লোকসভার সাংসদ হরসিমরত কাউর বাদল এবং আরও এক ডজন নেতা। ১৪৪ ধারা ভাঙার জন্য পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। সুখবীর সিং বাদল বলেন, “আমরা এখানে প্রতিবাদ করতে এসেছিলাম। দিল্লি পুলিশ গায়ের জোরে আমাদের থামিয়েছে। তারা পাঞ্জাব সীমান্ত সিল করে দিয়েছিল। আমাদের কর্মীদের ওপরে লাঠিচার্জ করেছে।” বাদল জানান, অরবিন্দ কেজরিওয়াল সরকার তাঁদের গুরুদোয়ারায় জমায়েত করতে নিষেধ করে। কেন্দ্রীয় সরকারও তাঁদের মিছিলকে এগোতে দেয়নি। অকালি নেতার দাবি, “আমাদের অগণতান্ত্রিক উপায়ে থামানো হয়েছে।” তাঁরা পুলিশকে জানিয়েছিলেন, বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। এদিন অকালি দলের সমর্থক কৃষকরা দিল্লি সীমান্তে জমায়েত করেন। তাঁদের আটকানোর জন্য পুলিশ পথে ব্যারিকেড করে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়। দু’টি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। কৃষি আইনের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন হরসিমরত কাউর বাদল। এদিন তাঁর পোস্ট করা এক টুইটে দেখা গিয়েছে, মধ্য দিল্লির গুরুদোয়ারা রাকাবগঞ্জ সাহিবের আশপাশে বড় সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। তাঁরা ব্যারিকেড পেরিয়ে মিছিল করে এগোনর চেষ্টা চালাচ্ছেন। https://twitter.com/HarsimratBadal_/status/1438698180065959938 হরসিমরত কাউর বাদল টুইটারে লিখেছেন, দিল্লি পুলিশ শহরে ঢোকার রাস্তাগুলি সিল করে দিয়েছিল। অকালি দলের কর্মীদের গুরুদোয়ারা রাকাবগঞ্জ সাহিবে যেতে তারা বাধা দেয়। পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে যাতে মিছিল এগোতে না পারে। অকালি নেত্রীর বক্তব্য, দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। সুখবীর সিং বাদল দলের কর্মীদের বলেছিলেন, কৃষি আইনের বিরুদ্ধে গুরুদোয়ারা থেকে সংসদ অবধি মিছিল করা হবে। ওই পথের দূরত্ব বেশি নয়। বৃহস্পতিবারই পুলিশ বাদল ও অকালি দলের মুখপাত্র দলজিৎ সিং চিমাকে নোটিশ দিয়ে বলে, বিক্ষোভ মিছিল করতে দেওয়া হবে না। পুলিশের যুক্তি, কোভিডের সময় বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই অবস্থায় কাউকে বিক্ষোভ মিছিল করার অনুমতি দেওয়া যায় না। কৃষি আইনের বিরুদ্ধে গত বছর নভেম্বর মাস থেকে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। বিভিন্ন বিরোধী দল তাঁদের সমর্থন করেছে। কৃষকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে সরকার। কিন্তু কোনও সমাধানসূত্র বেরোয়নি।

```