Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

'নূপুর শর্মার মাথা কেটে আনলে প্রাইজ দেব'! বলেই গ্রেফতার আজমের দরগার মৌলবি

দ্য ওয়াল ব্যুরো: নূপুর শর্মার (Nupur Sharma) মাথা কাটতে পারলে ‘প্রাইজ’ দেবেন, ক্যামেরার সামনে নাকি এমনটাই মন্তব্য করেছিলেন আজমের দরগার এক মৌলবি (Ajmer Dargah Cleric)। তাঁকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। জানা গেছে রাজস্থানের আজমের দরগা

'নূপুর শর্মার মাথা কেটে আনলে প্রাইজ দেব'! বলেই গ্রেফতার আজমের দরগার মৌলবি

শেষ আপডেট: 6 July 2022 04:35

দ্য ওয়াল ব্যুরো: নূপুর শর্মার (Nupur Sharma) মাথা কাটতে পারলে ‘প্রাইজ’ দেবেন, ক্যামেরার সামনে নাকি এমনটাই মন্তব্য করেছিলেন আজমের দরগার এক মৌলবি (Ajmer Dargah Cleric)। তাঁকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ।

জানা গেছে রাজস্থানের আজমের দরগার ওই মৌলবির নাম সলমন চিস্তি। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল সোমবার রাতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও-র ভিত্তিতেই ওই অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই থেকে মৌলবিকে খুঁজছে পুলিশ।

ঠিক কী বলেছিলেন সলমন?

ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, তিনি বলছেন, বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার মাথা কেটে যদি কেউ তাঁর কাছে আনতে পারে, তাহলে তাকে তিনি নিজের বাড়িটা উপহার হিসেবে দিয়ে দেবেন।

শুধু তাই নয়, তিনি আরও বলেন, সমস্ত মুসলিম দেশগুলির কাছে আমাদের উত্তর দিতে হবে। আমি আজ এই কথা রাজস্থানের আজমের থেকে বলছি। ভাইরাল ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

রাজস্থান পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ক্রিমিনাল রেকর্ড রয়েছে আগে থেকেই। যদিও আজমের দরগা ওই মৌলবির মতের সঙ্গে একমত নয়। আগেই তারা জানিয়েছে দরগা ধর্মীয় সম্প্রীতির কথা বলে। নূপুর শর্মার মন্তব্যের পর রাজস্থানের উদয়পুরে যখন দর্জি কানহাইয়ালালের গলা কেটে নেওয়া হল, সেই ঘটনারও চরম নিন্দা করেছিল আজমের দরগা। তারা বলেছিল মাতৃভূমি ভারতে তালিবানপন্থী মানসিকতাকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দরগার ধৃত মৌলবির মন্তব্যেরও কড়া সমালোচনা করা হয়েছে।


```