Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড়ে পরিবর্তনের ডাক অজয়ের! তৃণমূল-বিজেপির বিদ্রোহীদের নিয়ে গড়ছেন নতুন মঞ্চ

এর আগে দার্জিলিং পুরসভার দখল নিয়েছিল অজয় এডওয়ার্ডের হামারো পার্টি। এবারেও পাহাড়ের মানুষ তাঁদের নতুন মঞ্চকে সাদরে গ্রহণ করবেন বলে দাবি করেছেন তিনি।

পাহাড়ে পরিবর্তনের ডাক অজয়ের! তৃণমূল-বিজেপির বিদ্রোহীদের নিয়ে গড়ছেন নতুন মঞ্চ

হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড।

শেষ আপডেট: 12 December 2024 20:34

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ের রাজনীতিতে ফের বদলের ডাক দিলেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড।

সামনেই পাহাড়ের তিন পুরসভায় ভোট। তার আগে তৃণমূল-বিজেপির বিদ্রোহীদের নিয়ে তিনি নতুন মঞ্চ গড়ে ভোটে লড়বেন বলে জানিয়েছেন। শুধু জোড়া ফুল বা পদ্ম নয়, তাঁর নতুন মঞ্চে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং বিমল গুরুঙের দল গোর্খা জনমুক্তি মোর্চার একাংশ সদস্য যোগ দেবেন বলেও দাবি করেছেন অজয়।

হামারো পার্টির সভাপতির দাবি, তৃণমূল, বিদেপি বা মোর্চায় থাকা নেতাদের অনেকেই মানুষের হয়ে ঠিকভাবে কাজ করতে পারছেন না। তাঁদের দাবি মেনেই নতুন মঞ্চ গড়া হচ্ছে। আগামীদিনে এই নতুন মঞ্চই পাহাড়ের নেতৃত্ব দেবেন বলেও দাবি করেছেন তিনি।
অজয় এডওয়ার্ডের নতুন মঞ্চের নাম কী হবে? অজয় বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে তিনটি নাম পাঠানো হয়েছে। কমিশন শেষ পর্যন্ত যে নামটিকে অনুমোদন করবে, সেটাই গ্রহণ করা হবে।

অজয়ের কথায়, "নামটা বড় কথা নয়, কাজটাই আসল। তৃণমূল কিংবা বিজেপি, এরা নিজেদের স্বার্থে পাহাড়কে কাজে লাগিয়েছে। এলাকার কোনও উন্নয়ন করেনি। ফলে মানুষের মধ্যে থেকেই নতুন মঞ্চ তৈরির দাবি উঠেছিল। তা মেনেই এই উদ্যোগ।"

এর আগে দার্জিলিং পুরসভার দখল নিয়েছিল অজয় এডওয়ার্ডের হামারো পার্টি। এবারেও পাহাড়ের মানুষ তাঁদের নতুন মঞ্চকে সাদরে গ্রহণ করবেন বলে দাবি করেছেন তিনি।

যদিও বিজেপি বা তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অজয়ের দাবিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী শান্তা ছেত্রী বলেন, ‘‘এ বিষয়ে মন্তব্য করার বিশেষ প্রয়োজন আছে বলে মনে করছি না।" বিজেপির  দার্জিলিং জেলা সভাপতি কল্যাণ দেওয়ান বলেন, ‘‘এসব সুযোগসন্ধানী মঞ্চতে পাহাড়ের মানুষ গুরুত্ব দেবে না। তাঁরা জানেন, পাহাড়ের সামগ্রিক বদল আনতে পারে একমাত্র বিজেপিই।"


```