এয়ারটেল আনছে ওয়াই-ফাই ভয়েস কলিং, টেক্কা দেবে জিও, ভোডাফোনকে
দ্য ওয়াল ব্যুরো: যতখুশি কথা বলুন। মাসের শেষে আর মোটা টাকার বিল আসবে না। ভারতী এয়ারটেল আনছে আনলিমিটেড ফ্রি ওয়াই-ফাই ভয়েস কলিংয়ের সুবিধা। জিও, ভোডাফোনকে টেক্কা দিতে এবার বেশ কোমর কষেই মাঠে নামছে এয়ারটেল। আগে দিল্লিতে চালু ছিল এই পরিষেবা। সংস
শেষ আপডেট: 9 December 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: যতখুশি কথা বলুন। মাসের শেষে আর মোটা টাকার বিল আসবে না। ভারতী এয়ারটেল আনছে আনলিমিটেড ফ্রি ওয়াই-ফাই ভয়েস কলিংয়ের সুবিধা। জিও, ভোডাফোনকে টেক্কা দিতে এবার বেশ কোমর কষেই মাঠে নামছে এয়ারটেল। আগে দিল্লিতে চালু ছিল এই পরিষেবা। সংস্থার তরফে জানানো হয়েছে এখন থেকে এই এয়ারটেল ওয়াই-ফাই ভয়েস কলিংয়ের পরিষেবা চালু হবে গোটা দেশেই।
এয়ারটেল জানিয়েছে, এই ওয়াই-ফাই ভয়েস কলিংয়ের জন্য কোনও আলাদা অ্যাপ ইনস্টল করতে হবে না। কোথাও লগইন করারও প্রয়োজন নেই। শুধুমাত্র ওয়াই-ফাই কানেকশন লাগবে কল করার জন্য। ওয়াই-ফাই ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে বিশেষ কয়েকটি মোবাইল সেটে। সংস্থার ওয়েবসাইট থেকে জানা গেছে, অ্যাপলের কয়েকটি স্মার্টফোন যেমন আইফোন৬, আইফোন এসই, শাওমি পোকো এফ১, শাওমি রেডমি কে২০, শাওমি রেডমি কে২০ প্রো, স্যামসাং জে৬, গ্যালাক্সি এম৩০, গ্যালাক্সি এ১০-এ পাওয়া যাবে এই সুবিধা।
উপরের স্মার্টফোনের মডেলগুলি যদি আপনার থাকে তাহলে ওয়াই-ফাই ভয়েস কলিংয়ের সুবিধা পেতে হলে কী করতে হবে জেনে নিন—
প্রথমে ফোনের সফটওয়্যার ভার্সন আপগ্রেড করতে হবে। আপ ফোনের সেটিংসে গিয়ে এরপর ফোনের সেটিংসে গিয়ে
ওয়াই-ফাই কলিং অন করতে হবে।
VoLTE যেন অন থাকে সেটা দেখতে হবে।

এর আগে ব্রডব্যান্ড সার্ভিসের সঙ্গে আনলিমিটেড ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা দিয়েছিল এয়ারটেল। ‘ভি-ফাইবার’ নামের সেই পরিষেবা প্রথম চালু হয়েছিল চেন্নাইতে। তার আগে অবশ্য এয়ারটেলের বিশেষ কয়েকটি প্ল্যানের সঙ্গেই আনলিমিটেড ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যেত। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের মধ্যে ভয়েস কলিংয়ের ব্যবহার বাড়াতেই এয়ারটেলের এই ওয়াই-ফাই কলিং পরিষেবা। ভাল ওয়াই-ফাইয়ের স্পিড থাকলে তো কথাই নেই। হোয়াটসঅ্যাপের ভয়েস কলিংকেও টেক্কা দিতে পারে এয়ারটেলের এই নয়া পরিষেবা।