দ্য ওয়াল ব্যুরো : যারা হিন্দি অথবা ইংরেজিতে তেমন সড়গড় নন, তাঁরা যাতে বিমানবন্দরে কোনও অসুবিধায় না পড়েন সেজন্য উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। দেশের সব বিমানবন্দরকে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনও ঘোষণা করতে হবে স্থানীয় ভাষায়। তারপর হিন্দি ও ইংরেজি ভাষায় ঘোষণা করা হবে।
অসামরিক বিমান চলাচল মন্ত্রী সুরেশ প্রভু সম্প্রতি বেসরকারি এয়ারপোর্ট অপারেটরদেরও আঞ্চলিক ভাষায় ঘোষণা করতে নির্দেশ দিয়েছেন। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া ইতিমধ্যে তার অধীনে থাকা বিমান বন্দরগুলিকে নির্দেশ দিয়েছে, প্রথমে স্থানীয় ভাষায় ঘোষণা করতে হবে। তবে সাইলেন্ট এয়ারপোর্টে ওই সুবিধা পাওয়া যাবে না। কারণ সেখানে যাত্রীদের উদ্দেশে কিছু ঘোষণা করা হয় না।