Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেচে চার বছরে ৬ হাজার কোটি টাকা তুলবে কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো : বাজেট ঘাটতি মেটাতে বিপুল পরিমাণ রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রির পথে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী চার বছরে সড়কপথ, রেলের নানা সম্পত্তি, বিমান বন্দর, বিদ্যুৎ সরবরাহ ও গ্যাসের লাইন বিক্রি করা হবে। তার ফল

রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেচে চার বছরে ৬ হাজার কোটি টাকা তুলবে কেন্দ্র

শেষ আপডেট: 23 August 2021 12:04

দ্য ওয়াল ব্যুরো : বাজেট ঘাটতি মেটাতে বিপুল পরিমাণ রাষ্ট্রায়ত্ত সম্পদ বিক্রির পথে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী চার বছরে সড়কপথ, রেলের নানা সম্পত্তি, বিমান বন্দর, বিদ্যুৎ সরবরাহ ও গ্যাসের লাইন বিক্রি করা হবে। তার ফলে সরকার পাবে ৮১০০ কোটি ডলার। টাকার অঙ্কে তার পরিমাণ ৬ হাজার কোটি। কীভাবে ওই সম্পদ বিক্রি করা হবে, তা পরে জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিলগ্নিকরণ নীতি অনুযায়ী সরকার অর্থনীতির নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র নিজের হাতে রাখবে। বাকি সবই বেসরকারিকরণ করে দেওয়া হবে। করোনা অতিমহামারীর জন্য দেশে যে রাজস্ব ঘাটতি হয়েছে, তা পূরণ করা হবে বিলগ্নিকরণের মাধ্যমে। সেই নীতি অনুযায়ী ইতিমধ্যে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের ইনিশিয়াল পাবলিক অফারিং বাজারে ছাড়া হয়েছে। সেই সঙ্গে ভারত পেট্রলিয়াম কর্পোরেশন এবং এয়ার ইন্ডিয়া লিমিটেডের শেয়ার বিক্রি করা হয়েছে। পরে নির্মলা সীতারমন মোট ১১ টি মন্ত্রকের সম্পদ বিলগ্নিকরণের কথা ঘোষণা করবেন বলে জানা যাচ্ছে। সড়কপথ বিক্রি করে সরকার ১৬ হাজার কোটি টাকা পাবে বলে আশা করা হচ্ছে। রেলের সম্পদ বেচে পাওয়া যাবে ১৫ হাজার কোটি টাকা। বিদ্যুৎ সরবরাহের লাইনের বিলগ্নিকরণ করে পাওয়া যাবে ১০ হাজার কোটি টাকা। সরকারি গুদাম, অসামরিক বিমান চলাচল, বন্দরের পরিকাঠামো, স্পোর্টস স্টেডিয়াম এবং খনির যন্ত্রপাতি বিক্রি করে আরও ১০ হাজার কোটি টাকা পাওয়া যাবে। খোলা বাজার অর্থনীতির যুগে রাজকোষে অর্থের আমদানি জন্য এতদিন দু'টি পথ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। প্রথমত যে সরকারি সংস্থাগুলি দীর্ঘদিন যাবৎ ক্ষতিতে চলছে, সেগুলি বেসরকারি উদ্যোগপতিদের কাছে বেচে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বিভিন্ন সরকারি প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করা হয়েছে। ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটে তহবিল সংগ্রহের জন্য তৃতীয় একটি পথের কথা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই পথের নাম 'ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন'। ওই প্রকল্প অনুযায়ী এবার সরকারি পরিকাঠামো বিক্রি করা হবে। এর ফলে বাজেট ঘাটতি কমবে বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, গত ১ এপ্রিল শুরু হওয়া আর্থিক বছরে বাজেট ঘাটতি মোট জাতীয় উৎপাদনের ৬.৮ শতাংশ হতে পারে। গত আর্থিক বছরে বাজেট ঘাটতি হয়েছিল ৯.৩ শতাংশ। অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করছেন, কোভিড অতিমহামারীর দ্বিতীয় ঢেউয়ের জন্য চলতি আর্থিক বছরে বাজেট ঘাটতি ৬.৮ শতাংশে বেঁধে রাখা না-ও সম্ভব হতে পারে।

```