Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৈনাককে পুলিশের হেনস্থা বিমানবন্দরে! থানায় অভিযোগ জানালেন অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরে স্ত্রীকে আনতে গিয়েছিলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee) ওরফে 'ইচ্ছেপুতুল' ধারাবাহিকের সৌরনীল। কিন্তু বিমানবন্দরেই পুলিশের পক্ষ থেকে জুটল হেনস্থা (Airport police harrassed actor Mainak)। এই অভিযোগ

মৈনাককে পুলিশের হেনস্থা বিমানবন্দরে! থানায় অভিযোগ জানালেন অভিনেতা

শেষ আপডেট: 27 May 2023 11:21

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরে স্ত্রীকে আনতে গিয়েছিলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee) ওরফে 'ইচ্ছেপুতুল' ধারাবাহিকের সৌরনীল। কিন্তু বিমানবন্দরেই পুলিশের পক্ষ থেকে জুটল হেনস্থা (Airport police harrassed actor Mainak)। এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন অভিনেতা এবং তাঁর স্ত্রী ঐশ্বর্য।

Mainak Banerjee (Actor) Biography, Age, Wiki, Family and Career
Ichhe Putul serial Cast and Crew, Real Name, Instagram Id, Daily Update 2023

ঠিক কী ঘটেছিল?
শুক্রবার রাতে বিমানবন্দরে (Kolkata Airport) স্ত্রীকে আনতে গিয়েছিলেন মৈনাক। সেখানেই স্ত্রীকে গাড়িতে তোলার সময়ে আচমকাই পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অভিনেতা। জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মী কটুক্তি করেন অভিনেতার স্ত্রী-র প্রতি। পাশাপাশি, গাড়ি আটকে রাখারও হুমকি দেওয়া হয় অভিনেতাকে।

Kolkata airport vision 2030 plans to up flyer count to 61 million a year |  Kolkata News, Times Now

মৈনাকের (Airport police harrassed actor Mainak) কথায়, তিনি গাড়ি নিয়ে ধীর গতিতে স্ত্রীকে খুঁজছিলেন, তখনই দুর্ব্যবহার শুরু করে এক পুলিশকর্মী।

গাড়ির কাচ নামিয়ে বিষয়টি জানতে চাইলে সেই দুর্ব্যবহারের মাত্রা আরও বেড়ে যায়। সারারাত লকআপে রেখে দেওয়া বা গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়ার মতো হুমকিও দেওয়া হয় অভিনেতাকে।

এরপরই বিমানবন্দরের থানায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হন অভিনেতা। সেখানে তাঁর বিরুদ্ধে হওয়া দুর্ব্যবহারের বিরুদ্ধে অভিযোগও জানান মৈনাক। পুলিশের এই আচরণে দৃশ্যতই ক্ষুব্ধ অভিনেতা। তিনি বলেন, একজন করদাতা হিসেবে পুলিশের কাছ থেকে এমন দুর্ব্যবহার তিনি আশা করেননি। পাশাপাশি, তাঁর স্ত্রী ঐশ্বর্যও জানান বিমানবন্দরে যে অভিজ্ঞতা তাঁদের হল তা কাম্য নয়।

‘গোধূলি আলাপ’ শেষ! নোলক-অরিন্দমকে ধরে রাখতে চ্যানেলে হানা অনুরাগীদের


```