
শেষ আপডেট: 5 July 2022 11:46
দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দর থেকে হাওড়া (Airport bus service) স্টেশন যাওয়ার এসি শাটল বাস চালু হল আজ থেকে। নতুন এই পরিষেবায় এক ঘণ্টার মধ্যেই হাওড়া পৌঁছতে পারবেন যাত্রীরা। সময় কম লাগার কারণ, বাসগুলি অন্য কোনও স্টপেজে থামবে না। শুধু ধর্মতলার এল ২০ বাসস্ট্যান্ডে তিনমিনিট দাঁড়াবে। সেখান থেকে যাত্রী উঠতে পারবেন। ভাড়া ১০০ টাকা।
ভোর থেকে রাত পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা (Airport bus service) । এয়ারপোর্ট থেকে ছেড়ে কৈখালি- উল্টোডাঙা- কাঁকুড়গাছি- গিরিশ পার্ক- চিত্তরঞ্জন অ্যাভিনিউ- ধর্মতলা- বিবাদী বাগ হয়ে হাওড়া স্টেশন যাবে এই রুটের এসি বাস। ফেরার রুটও এক।
হাওড়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো চালু হলে হাওড়ার যাত্রীদের বিমানবন্দর যাতায়াতে আরও সুবিধে হবে। কিন্তু তার এখনও অনেক দেরি রয়েছে। তাই যাত্রীদের সুবিধার জন্য এই পরিষেবা চালু করল রাজ্য পরিবহণ নিগম। মঙ্গলবার সকালে এই পরিষেবার (Airport bus service) উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।
এতদিন বিমানবন্দর এবং হাওড়ার মধ্যে সরকারি এসি বাস পরিষেবা থাকলেও তা অন্যান্য বাসের মতো বিভিন্ন স্টপেজে থামতে থামতে যেত ৷ ফলে সময় লাগত অনেকটাই ৷ যেকারণেই এদিন থেকে এএসএস ১ রুটের এই শাটল বাস পরিষেবা শুরু হল ৷
শ্যামাপ্রসাদের জন্মদিনে বিজেপির মিছিলের জট কাটল, অনুমতি দিল হাইকোর্ট