Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এরোপ্লেনের আকারে বড় গ্রহাণু তেড়ে আসছে পৃথিবীর দিকে, ধাক্কা লাগবে কি?

দ্য ওয়াল ব্যুরো: আকারে একশো ফুটেরও বেশি। এরোপ্লেনের আকারের গ্রহাণু (Asteroid) ছুটে আসছে পৃথিবীর দিকে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুর বেগ প্রতি ঘণ্টায় ২৩ হাজার কিলোমিটারের বেশি। তবে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কম। এই গ্রহাণুক

এরোপ্লেনের আকারে বড় গ্রহাণু তেড়ে আসছে পৃথিবীর দিকে, ধাক্কা লাগবে কি?

শেষ আপডেট: 1 May 2023 15:27

দ্য ওয়াল ব্যুরো: আকারে একশো ফুটেরও বেশি। এরোপ্লেনের আকারের গ্রহাণু (Asteroid) ছুটে আসছে পৃথিবীর দিকে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুর বেগ প্রতি ঘণ্টায় ২৩ হাজার কিলোমিটারের বেশি। তবে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা কম।

এই গ্রহাণুকে চিহ্নিত করেছে নাসা (NASA)। এর নাম 2023 HY3। নাসা জানিয়েছে, এই গ্রহাণুটি আকারে আস্ত একটা বিমানের সমান। সেটি পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাবে। এটি প্রায় ১০০ ফুট চওড়া। পৃথিবীকে পেরিয়ে যাওয়ার সময় নীল গ্রহ থেকে এই গ্রহাণুর দূরত্ব হবে প্রায় ৬০ লক্ষ ৩০ হাজার কিলোমিটার। মহাজাগতিক হিসাবে এই দূরত্ব অনেকটাই কম। সেই কারণে ইতিমধ্যে সতর্কতাও জারি করেছে নাসা।

গ্রহাণু হল মহাশূন্যে বিচরণকারী পাথরখণ্ড, যা সূর্যকে প্রদক্ষিণ করে। তবে কখনও কখনও গ্রহগুলির টানে গ্রহাণু নিজের গতিপথ পরিবর্তন করে থাকে। এমনকি গ্রহের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনাও তৈরি হয় কখনও কখনও।

গ্রহাণুরা প্রায়ই আসে, পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে যায়। কিছুদিন আগেই একটা বড় ট্রাকের মতো আকারের গ্রহাণু আচমকা অন্ধকার থেকে উদয় হয়ে পৃথিবীর একেবারে কাছাকাছি চলে এসেছিল। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, যে গ্রহাণুটি পৃথিবীর একদম কাছে চলে এসেছে তার নাম asteroid (199145) 2005 YY128। গ্রহাণুটির ব্যাস ৫৮০ থেকে ১৩০০ মিটারের মধ্যে। গড় ব্যাস প্রায় সাড়ে ন'শো মিটার, আয়তনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের থেকে বড়।

এর মধ্যেই এক গ্রহাণুর সঙ্গে পৃথিবীর হাল্কা সংঘর্ষ হয়েছিল। পৃথিবীতে ঢুকে পড়েছিল কোন ফাঁকে। পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে হাল্কা টক্কর দিয়ে সোজা ঢুকে এসেছিল ভিতরে। কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পৃথিবীর বাতাস। অনবরত সংঘর্ষ হতে হতে শেষে ইংলিশ চ্যানেলের উপর প্রচণ্ড বিস্ফোরণ ঘটায় সেই ভিনদেশি গ্রহাণু (Asteroid)। তার শরীর ছিন্নভিন্ন হয়ে হাজার হাজার ওয়াটের আলোকরশ্মি বেরিয়ে আসে। ইংলিশ চ্যানেলের আকাশ ভরে যায় আলোর রোশনাইতে।

২০ হাজারের নীচে এই পাঁচ মোবাইলই সেরা! একটির ক্যামেরা কোয়ালিটি তো চমকে দেওয়ার মতো


```