Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিমানে এবার খাবারও মিলবে, আকাশ সফরের নতুন গাইডলাইন কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: আনলক পর্বে এবার বিমানে খাবার পরিবেশন করা যাবে। কোভিড-১৯ মহামারীর কারণে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিল কেন্দ্র। তবে এখনও খাবার পরিবেশনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে। নতুন নিয়মে সামনের আসনের পিছনে থাকা ইনফ্লাইট এন্টারটেনমেন্

বিমানে এবার খাবারও মিলবে, আকাশ সফরের নতুন গাইডলাইন কেন্দ্রের

শেষ আপডেট: 27 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আনলক পর্বে এবার বিমানে খাবার পরিবেশন করা যাবে। কোভিড-১৯ মহামারীর কারণে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিল কেন্দ্র। তবে এখনও খাবার পরিবেশনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে। নতুন নিয়মে সামনের আসনের পিছনে থাকা ইনফ্লাইট এন্টারটেনমেন্ট স্ক্রিনও চালু করা যাবে। তবে সেক্ষেত্রেও মানতে হবে কেন্দ্রের ঠিক করে দেওয়া নিয়ম।

আরও পড়ুন

কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা নিতেই হবে, ইউজিসির নির্দেশিকা বহাল রাখল সুপ্রিম কোর্ট

করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল আন্তর্জাতিক ও দেশীয় বিমান পরিষেবা। এখনও তা স্বাভাবিক হয়নি। একটু একটু করে বিমান পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক। আনলক পর্ব শুরু হওয়ার পরে বিমান পরিষেবা চালুর অনুমতি মিললেও যাত্রীদের সফরের সময়ে খাবার দেওয়ার অনুমতি ছিল না। সংক্রমণ এড়াতেই অনবোর্ড মিল বন্ধ রাখা হয়েছিল। এবার সেটা চালু হলেও কেন্দ্রের তরফে বলা হয়েছে, আগে থেকে প্যাকেট করে রাখা স্ন্যাক্স এবং গরম পানীয় পরিবেশন করা যাবে। শুধু আন্তঃরাজ্য বিমানেই নয়, আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রেও যাত্রীদের প্যাকেটজাত গরম খাবার ও কিছু পানীয় পরিবেশন করা যাবে। বিমান সংস্থাগুলিকে খাবার পরিবেশন সংক্রান্ত গাইডলাইনে বলা হয়েছে, যাত্রীদের জন্য চা, কফি, অ্যালকোহলিক বা ননঅ্যালকোহলিক বেভারেজ সবই দ‌েওয়া যাবে ডিসপোজেবল ক্যান বা পাত্রে। পানীয় ঢেলে পরিবেশন করা যাবে না। আর প্রতিবার খাবার বা পানীয় পরিবেশনের জন্য কেবিন ক্রুদের নতুন গ্লাভস ব্যবহার করতে হবে। অসামরিক বিমান চলাচল মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি ঊষা পাধী জানিয়েছেন, নতুন গাইডলাইনে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে গাইডলাইন মোটামুটি একই। শুধু দেশের মধ্যে বিমান সফরের সময়ে অ্যালকোহলিক পানীয় পরিবেশন করা যাবে না। বিমানের মধ্যে যাত্রীদের বিনোদনের জন্য সামনের আসনের পিছনে যে এনটারটেনমেন্ট স্ক্রিনগুলি থাকে তা এতদিন বন্ধ রাখতে বলা হয়েছিল। এবার সেগুলিও চালুর অনুমতি দেওয়া হয়েছে নয়া গাইডলাইনে। তবে যাত্রীরা বিমানে ওঠার আগে প্রতিটি স্ক্রিনকে ডিজইনফেকটেড করতে হবে। একটি স্ক্রিনে যেন একাধিক যাত্রী হাত না দেন সেটাও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিমান থেকে যাত্রীরা নামার পরে স্ক্রিনগুলি ফের স্যানিটাইজ করতে হবে বিমান সংস্থাকে।

```