Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দূষিত দিল্লি, কলকাতাও নিরাপদ নয়, সুস্থ থাকতে কী কী সতর্কতা অবলম্বন করবেন

দ্য ওয়াল ব্যুরো: বিপজ্জনক দিল্লির দূষণ (Air Pollution)। পিছিয়ে নেই কলকাতাও। বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তকমা পেয়েছে দিল্লি। দূষণের মাত্রায় দিল্লির পরেই মুম্বই, কলকাতা। বাতাসের মান শুধু দিল্লিতে নয়, কলকাতাতেও অতি খারাপের দিকেই। বাতাসে দূ

দূষিত দিল্লি, কলকাতাও নিরাপদ নয়, সুস্থ থাকতে কী কী সতর্কতা অবলম্বন করবেন

শেষ আপডেট: 13 November 2021 12:03

দ্য ওয়াল ব্যুরো: বিপজ্জনক দিল্লির দূষণ (Air Pollution)। পিছিয়ে নেই কলকাতাও। বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তকমা পেয়েছে দিল্লি। দূষণের মাত্রায় দিল্লির পরেই মুম্বই, কলকাতা। বাতাসের মান শুধু দিল্লিতে নয়, কলকাতাতেও অতি খারাপের দিকেই। বাতাসে দূষিত কণার মাত্রা বিপদসীমা পার করে ফেলেছে। দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে দিল্লিতে দু’দিনের লকডাউন করা যায় কিনা সে নিয়ে কেন্দ্রকে ভাবনাচিন্তা করতে বলেছে সুপ্রিম কোর্ট। দূষণ পরিস্থিতি নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কলকাতাতেও দূষণের বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে দূষিত কণার পরিমাণ বাড়ছে। এমন পরিস্থিতিতে দিল্লি যেতে হলে বাড়তি সতর্কতা নিতেই হবে। কলকাতাও নিরাপদ নয়। কালীপুজোর পর থেকে এ শহরেও দূষণের পাল্লা ভারী। শহরের সাত জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স পরীক্ষা করে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষজ্ঞরা বলেছেন, গত বছরের তুলনায় এ বছরে দূষণের মাত্রা বেশি। যাদবপুর এলাকায় গত বছর বাতাসের গুণগত মান মাঝারি ছিল, এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১২১, এ বছর তাই বেড়ে হয়েছে ২২৯। একই হাল বিধাননগর এলাকারও। বাতাসের গুণগত মান রীতিমতো খারাপের দিকে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজিই পোড়ানো যাবে। তবে লোকালয়ে বা জনবহুল জায়গায় বাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। আদালতের নির্দেশ পেয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছিল, শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স পরীক্ষা করে রাতে দুঘণ্টা ৮টা থেকে ১০টা অবধি বাজি ফাটানোর সময় নির্ধারিত কার হয়েছে। তবে শব্দবাজি নয়, আলোর বাজি পোড়ানো যেতে পারে। কিন্তু আদতে দেখা গেছে, ১০টার পরেও যথেচ্ছ শব্দবাজি ফেটেছে শহরের নানা জায়গায়। আর তাতেই বাতাসে ভাসমান বিষাক্ত কণার পরিমাণ চড়চড় করে বেড়েছে। Air quality in Delhi this August worse than that of last year: CPCB |  Cities News,The Indian Express একেই করোনা সংক্রমণ বাড়ছে, তার মধ্যে দূষণের জেরে রীতিমতো হাইরিস্কে রয়েছে শিশু ও বয়স্করা। কী ধরনের সতর্কতা এই সময় নিতে হবে সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ইনস্টিটিউট অব পালমোকেয়ার অ্যান্ড রিসার্চের কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডাঃ পার্থসারথি ভট্টাচার্য বলেছেন, বাতাসে অতি সূক্ষ্ম ভাসমান কণার পরিমাণ (পিএম ২.৫) সহনশীলতার মাত্রা ছাড়ালেই তার ভয়ঙ্কর প্রভাব পড়ে ফুসফুসে। ক্ষতিকর রাসায়নিক কণা, ধুলো, ধোঁয়া লাগাতার শ্বাসনালী দিয়ে ভেতরে ঢুকে শ্বাসযন্ত্রকে অচল করে দিতে থাকে। যার ফল ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ তথা সিওপিডি। এখন দিল্লি শুধু নয় কলকাতার দূষণ পরিস্থিতিও ভয়ঙ্কর। তাই এই সময় মাস্ক পরে থাকা সবচেয়ে আগে জরুরি। রাস্তায় বের হলে যানবাহনের ধোঁয়া, বাতাসে ভাসমান ধূলিকণা থেকে বাঁচতে এন৯৫ মাস্ক সবচেয়ে বেশি কার্যকরী। ডাক্তারবাবু বলছেন, বেশি ভিড় রয়েছে বা গাড়ি বেশি চলে এমন জায়গা এখন এড়িয়ে চলুন। নিতান্তই বেরোতে হলে মাস্ক পরুন। মেয়েরা ওড়না দিয়ে ভাল করে মাথা, মুখ জড়িয়ে নিতে পারেন। শিশুদের এই সময় বাইরে বেশি বের না করাই ভাল। পাঁচ বছর বা তার নীচের বাচ্চাদের শ্বাসের সমস্যা বা হাঁপানি থাকলে এই সময় রাস্তায় বেশি ঘোরাঘুরি না করাই উচিত। খেলাধূলাও বাড়তে করাই ভাল। দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে চোখ, নাক বা গলার সংক্রমণ হতে পারে। সেই সঙ্গে ফুসফুসের নানা জটিলতা, যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, হাঁপানি এবং নানাবিধ অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকতেই হবে অভিভাবকদের। Delhi Air Quality Index hits the 'poor' mark; Mumbai, Chennai and Kolkata  see relatively better air-India News , Firstpost এই সময় দিল্লি যেতে হলে বাড়তি সতর্কতা নিতেই হবে। মাস্ক অতি অবশ্যই দরকার। খুব প্রয়োজন না হলে বাইরে বেশি থাকবেন না। ধোঁয়া, ধুলোর মধ্যে যেতে হলে মাস্ক, গ্লাভস দরকার। শ্বাসের সমস্যা থাকলে বা আগে থেকেই ফুসফুসের সংক্রমণ থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ফুসফুস, কিডনি ও হার্টের রোগীদের ওষুধপত্র সঙ্গে রাখতে হবে। কোনওভাবেই ওষুধ বন্ধ করা চলবে না। সিওপিডি-র সমস্যা আছে যাঁদের সবসময় ইনহেলার সঙ্গে রাখুন। Delhi Air Pollution: Air Quality Index Today And Comparison With Yesterday প্রাতঃভ্রমণের অভ্যাস থাকলে খুব সকালে বের হওয়াই ভাল। অস্বাস্থ্যকর জায়গায় মর্নিং ওয়াক, জগিং করবে না। এতে শ্বাসের সঙ্গে বিষাক্ত কণা ঢুকে শরীর আরও অসুস্থ হতে পারে। নিজের এলাকার পলিউশন ফোরকাস্ট ট্র্যাক করুন। গুগলে সব তথ্যই সহজে পাওয়া যায়। কোন এলাকায় দূষণ পরিস্থিতি কেমন, এয়ার কোয়ালিটি ইনডেক্স কেমন সব দেখে তবেই যাওয়ার সিদ্ধান্ত নিন। দরকার হলে ভাল করে নাক-মুখ ঢেকে তবেই বাড়ির বাইরে বের হবেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```