Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কালীপুজোর রাতেই মাত্রা ছাড়াল দূষণ, কলকাতার বাতাস ভারী বাজির ধোঁয়ায়

দ্য ওয়াল ব্যুরো: দূষণের পাল্লা বাড়ছিলই। বাজির ধোঁয়ায় বিষ-বাষ্পে ভরল শহরের বাতাস (Air Pollution)। ভারতের রাজধানী শহর দিল্লিতে বায়ুদূষণ সব থেকে বেশি। দীপাবলির আগেই দিল্লির বাতাসে এয়ার কোয়ালিটি ইনডেক্স বিপদসীমা ছাড়াতে চলেছে। পিছিয়ে নেই কলকাত

কালীপুজোর রাতেই মাত্রা ছাড়াল দূষণ, কলকাতার বাতাস ভারী বাজির ধোঁয়ায়

শেষ আপডেট: 5 November 2021 09:42

দ্য ওয়াল ব্যুরো: দূষণের পাল্লা বাড়ছিলই। বাজির ধোঁয়ায় বিষ-বাষ্পে ভরল শহরের বাতাস (Air Pollution)। ভারতের রাজধানী শহর দিল্লিতে বায়ুদূষণ সব থেকে বেশি। দীপাবলির আগেই দিল্লির বাতাসে এয়ার কোয়ালিটি ইনডেক্স বিপদসীমা ছাড়াতে চলেছে। পিছিয়ে নেই কলকাতাও (Kolkata)। কালীপুজোর রাতে দেদাড় বাজি ফেটেছে শহরের বিভিন্ন জায়গায়। আদালতের নির্দেশ মেনে সবই যে গ্রিন ক্র্যাকার ছিল তা নয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট বলছে, গতকাল রাত থেকেই বাতাসে ভাসমান ধূলিকণা, ধোঁয়ার পরিমাণ বেড়েছে। গতবারের থেকেও এবার দূষণের মাত্রা বেশি। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজিই পোড়ানো যাবে। তবে লোকালয়ে বা জনবহুল জায়গায় বাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। আদালতের নির্দেশ পেয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছিল, শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স পরীক্ষা করে রাতে দুঘণ্টা ৮টা থেকে ১০টা অবধি বাজি ফাটানোর সময় নির্ধারিত কার হয়েছে। তবে শব্দবাজি নয়, আলোর বাজি পোড়ানো যেতে পারে। কিন্তু আদতে দেখা গেছে, ১০টার পরেও যথেচ্ছ শব্দবাজি ফেটেছে শহরের নানা জায়গায়। আর তাতেই বাতাসে ভাসমান বিষাক্ত কণার পরিমাণ চড়চড় করে বেড়েছে। কলকাতা সাত জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স পরীক্ষা করে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষজ্ঞরা বলেছেন, গত বছরের তুলনায় এ বছরে দূষণের পাল্লা ভারী। যাদবপুর এলাকায় গত বছর বাতাসের গুণগত মান মাঝারি ছিল, এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১২১, এ বছর তাই বেড়ে হয়েছে ২২৯। একই হাল বিধাননগর এলাকারও। বাতাসের গুণগত মান রীতিমতো খারাপের দিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) রিপোর্ট আগেই বলেছিল, দেশের  বাতাসে ভাসমান সূক্ষ্ম কণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২.৫) মাত্রা হু-র নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ১৭ গুণ বেশি। বিশ্বের বায়ুদূষিত মহানগরীগুলির মধ্যে সেরার শিরোপা জিতেছে দিল্লি। তারপরেই রয়েছে মুম্বই, কলকাতা। এই সব শহরের বায়ু তাঁদের নির্ধারিত সহনমাত্রার থেকে প্রায় পাঁচ গুণ বেশি বিষাক্ত। মুম্বইতে বাতাসে দূষিত কণার পরিমাণ নির্ধারিত মাপকাঠির চেয়ে প্রায় ৮ গুণ বেশি, কলকাতায় ৯ গুণ বেশি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক বিশেষজ্ঞের কথায়, কলকাতা বায়ুদূষণের নিরিখে গোটা পৃথিবীর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। এটুকু শুনেই সাধারণের বোঝা উচিত বিপদ ঘণ্টা বাজছে এখানেও। কাজেই এখনও সতর্ক না হলে দিল্লির মতো আবহাওয়ার পরিস্থিতি হতে আর বেশি দেরি নেই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```