Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এয়ার ইন্ডিয়া বন্ধ হবে না, গুজবে কান দেবেন না: চেয়ারম্যান অশ্বিনী লোহানি

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়া এখনও দেশের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা, বন্ধ হওয়ার প্রশ্নই ওঠে না, শনিবার টুইট করে এমনটাই বললেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী লোহানি। বিপুল ঋণের দায় ধুঁকছে সরকারি উড়ান সংস্থা এয়ার ইন্ড

এয়ার ইন্ডিয়া বন্ধ হবে না, গুজবে কান দেবেন না: চেয়ারম্যান অশ্বিনী লোহানি

শেষ আপডেট: 3 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়া এখনও দেশের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা, বন্ধ হওয়ার প্রশ্নই ওঠে না, শনিবার টুইট করে এমনটাই বললেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী লোহানি। বিপুল ঋণের দায় ধুঁকছে সরকারি উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে বেসরকারিকরণ না হলে সংস্থার ঝাঁপ বন্ধ করে দিতে হবে এমন কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। মাঝখানে খবর রটেছিল খুব দ্রুতই নাকি বন্দ হতে চলেছে এয়ার ইন্ডিয়া। সেই প্রসঙ্গ টেনেই টুইট করে সংস্থার চেয়ারম্যান বলেছেন, “কে বলেছে এয়ার ইন্ডিয়া বন্ধ হবে?  ভিত্তিহীন গুজব রটানো হচ্ছে। বরং এই বিমান সংস্থাকে আরও বড় করে তোলার চেষ্টা চলছে।” সরকারি উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়ার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ হাজার কোটি টাকা। অক্টোবরের শুরুতে এয়ার ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে বৈঠকে বসে। তাদের বলা হয়, লোকসানে চলা বিমান সংস্থার বেসরকারিকরণ করা হবে। বেশিরভাগ ইউনিয়নই বেসরকারিকরণের বিরোধিতা করেছিল। তাদের আশঙ্কা ছিল, সেক্ষেত্রে বহু কর্মী কাজ হারাবেন।

আরও পড়ুন: #Breaking: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের পুরনো বিল্ডিং, আতঙ্ক প্ল্যাটফর্ম চত্বরে

একসময় শোনা গিয়েছিল, ঋণে ডুবে থাকা এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহ দেখাচ্ছে না কোনও ক্রেতা। ইন্ডিগো এবং জেট এয়ারওয়েজের মতো সংস্থা প্রথমে আগ্রহ দেখিয়েও পরে পিছিয়ে গিয়েছিল। এয়ার ইন্ডিয়ার বিপুল ঋণ তো আছেই, তার ওপরে এক দশকের বেশি সময় ধরে সংস্থাটি লোকসানে চলছে। দীর্ঘ সাত মাস জ্বালানি এবং এভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ)-এর খরচ মেটায়নি এয়ার ইন্ডিয়া। সেই টাকা মেটানো না পর্যন্ত তাদের জ্বালানি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প (এইচপিসিএল)-এর মতো সংস্থাগুলি। গত অক্টোবর থেকে বেতন পাচ্ছেন না কর্মীরা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, সব কর্মীদের বেতন দিতে প্রতি মাসে ৩০০ কোটি টাকা করে দরকার বিমান সংস্থার। সেই টাকার জোগান এই মুহূর্তে তাদের কাছে নেই। এয়ার ইন্ডিয়ার ঘুরে দাঁড়ানোর জন্য সরকার আর্থিক সাহায্য করলেও বিশেষ কোনও লাভ হয়নি।

```