Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এয়ার ইন্ডিয়ার ভোলবদল! লোগো বদলে নতুন রূপে আবির্ভূত ভারতীয় বিমানসংস্থা

দ্য ওয়াল ব্যুরো: কোটি কোটি টাকা দিয়ে সম্প্রতি ৪৭০টি নতুন এয়ারক্রাফট কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। তারপরেই লোগো বদলে নতুন পরিচয় সামনে এল এই ভারতীয় বিমান সংস্থা (Air India new logo)। টাটা গ্রুপের এই এয়ারলাইন্সের নতুন লোগোর নাম হয়েছে 'দ্

এয়ার ইন্ডিয়ার ভোলবদল! লোগো বদলে নতুন রূপে আবির্ভূত ভারতীয় বিমানসংস্থা

শেষ আপডেট: 10 August 2023 16:04

দ্য ওয়াল ব্যুরো: কোটি কোটি টাকা দিয়ে সম্প্রতি ৪৭০টি নতুন এয়ারক্রাফট কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। তারপরেই লোগো বদলে নতুন পরিচয় সামনে এল এই ভারতীয় বিমান সংস্থা (Air India new logo)।

টাটা গ্রুপের এই এয়ারলাইন্সের নতুন লোগোর নাম হয়েছে 'দ্য ভিস্তা'। নতুন এই লোগোটিতে রয়েছে একটি সোনালি রংয়ের জানলার প্রতীক চিহ্ন। বিমান সংস্থার দাবি, এই লোগো অসীম সম্ভাবনা, প্রগতিশীলতা এবং সংস্থার সাহসী নতুন দৃষ্টিভঙ্গির প্রতীক। চলতি বছরের শেষে ডিসেম্বর মাসে যাত্রীরা এই নয়া লোগো-সম্বলিত বিমানে চড়ার সুযোগ পাবেন। সেই সময় এয়ার ইন্ডিয়ার নতুন এয়ারবাস এ-৩৫০ এর যাত্রা শুরু হবে (Aircraft Livery)।

নতুন এই লোগোর ডিজাইনে রয়েছে গাঢ় লাল এবং সোনালি রংয়ের শেড। এছাড়া চক্র-অনুপ্রাণিত একটি প্যাটার্নও রয়েছে। এয়ার ইন্ডিয়ার মুখ্য কার্যনির্বাহী পরিচালক ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, নয়া এই রূপান্তরের মাধ্যমে এয়ার ইন্ডিয়া একটি বিশ্বমানের বিমান সংস্থা হিসেবে পরিচিত হবে, যা বিশ্বের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করবে (Indian airlines)।

'নতুন এয়ার ইন্ডিয়া অনেক সাহসী আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত। সেই সঙ্গে এটির ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে সংযুক্ত রয়েছে, যা বিশ্বের কাছে ভারতের আতিথেয়তাকে মানদণ্ড হিসেবে তুলে ধরবে,' জানিয়েছেন তিনি। (Air India new logo)

উল্লেখ্য, গত জুন মাসেই এয়ার ইন্ডিয়া ৭০ বিলিয়ন ডলারের চুক্তিতে এয়ারবাস এবং বোয়িং থেকে ৪৭০টি নতুন এয়ারক্রাফট কেনার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। নভেম্বর থেকেই সেই এয়ারক্রাফট সরবরাহ শুরু হয়ে যাবে। ডিসেম্বর থেকে নতুন লোগো এবং নয়া এয়ারক্রাফট নিয়ে চালু হয়ে যাবে উড়ান।

যুবকের পুরুষাঙ্গ ১৬ ঘণ্টা ধরে ঋজু! জলপাইগুড়ির চিকিৎসকরা সুস্থ করলেন


```