দ্য ওয়াল ব্যুরো: যাত্রীদের হাতে টিকিট আছে। কিন্তু সিট নেই এয়ার ইন্ডিয়ার বিমানে। আর ঠিক এই কারণেই বিমানে ওঠার পর নামিয়ে দেওয়া হলো অস্ট্রেলিয়ায় টেবিল টেনিস ওপেনে যোগ দিতে যাওয়া ভারতের সাত খেলোয়াড়কে। এর মধ্যে রয়েছেন, মৌমা দাস, সুতীর্থা মুখোপাধ্যায়, মানিকা বাত্রার মতো খেলোয়াড়।
রবিবার বিকেলে দিল্লি থেকে মেলবোর্ন যাওয়ার বিমানে এই ঘটনা ঘটে। প্লেনে ওঠে ভারতের খেলোয়াড় এবং কর্তা মিলিয়ে মোট ১৭জন। এয়ার ইন্ডিয়া জানায় ১০জনের বেশি তাঁরা নিয়ে যেতে পারবে না। কারণ সিট নেই। শেষে নেমে আসতে হয় সাত জনকে।
পরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক হস্তক্ষেপ করে। বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয় গভীর রাতে। টিটি ফেডারেশন দায় এড়িয়েছে। তাঁদের বক্তব্য টিকিটের দায়িত্ব ছিল সাইয়ের। গোটা ঘটনায় আরও একবার সামনে এল মেইনস্ট্রিমের বাইরের খেলাধুলার চূড়ান্ত অব্যবস্থা।
https://twitter.com/manikabatra_TT/status/1020999819035381760