Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঝ আকাশে অভব্যতা যাত্রীর, তাঁকে নামাতে ফের দিল্লি ফিরল লন্ডনগামী বিমান

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশেই ফের বিমানের ভিতর অভব্যতা যাত্রীর। শেষ পর্যন্ত যাত্রীকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণে গন্তব্য বদলে আবারও দিল্লিতে ফিরে এল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। তারপর ওই যাত্রীকে নামিয়ে দি

মাঝ আকাশে অভব্যতা যাত্রীর, তাঁকে নামাতে ফের দিল্লি ফিরল লন্ডনগামী বিমান

শেষ আপডেট: 10 April 2023 06:01

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশেই ফের বিমানের ভিতর অভব্যতা যাত্রীর। শেষ পর্যন্ত যাত্রীকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণে গন্তব্য বদলে আবারও দিল্লিতে ফিরে এল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। তারপর ওই যাত্রীকে নামিয়ে দিয়ে (deports unruly flier) লন্ডনের উদ্দেশে রওনা হল আবার।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। এদিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়া একটি বিমান এআই ১১১। সেটিতে প্রায় ২২৫ জন যাত্রী ছিলেন বলে খবর। বিমান তখন মাঝ আকাশে, সেই অবস্থাতেই এক পুরুষ যাত্রী অত্যন্ত অভব্য আচরণ করতে শুরু করেন। বেশ কিছুক্ষণ তা সহ্য করলেও শেষ পর্যন্ত ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তার জন্যই অভিমুখ বদলে ফের দিল্লিতে ফিরে আসে এয়ার ইন্ডিয়ার বিমানটি। ওই যাত্রীকে নামিয়ে দেওয়ার পর আবার হিথরোর উদ্দেশে রওনা হয় সেটি।

ওই যাত্রীর নাম, পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সে বিষয়েও খবর মেলেনি। তাঁর বিরুদ্ধে কোনও শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা তা স্পষ্ট করেনি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

৪০ কোটি তুলেছিলেন অয়ন শীল, কিন্তু একা নেননি, ইডির কাছে কী কী ফাঁস করলেন?


```