Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদায় বাহাদুর! অবসর নিচ্ছে প্রবীণ যোদ্ধা মিগ-২৭, যোধপুরে আজ ‘গ্র্যান্ড ফেয়ারওয়েল’

দ্য ওয়াল ব্যুরো: আকাশপথে তার ক্ষিপ্র গতি। পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুপক্ষের উপর নির্ভুল নিশানায় আঘাত করে সে। শত্রু শিবির গুঁড়িয়ে দিতে পারে নিমেষে। ১৯৯৯ সালে কার্গিল যু্দ্ধে এই শক্তিশালী যোদ্ধার অবদান ভুলে যায়নি ভারতীয় বায়ুসেনা। মিগ-২

বিদায় বাহাদুর! অবসর নিচ্ছে প্রবীণ যোদ্ধা মিগ-২৭, যোধপুরে আজ ‘গ্র্যান্ড ফেয়ারওয়েল’

শেষ আপডেট: 26 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: আকাশপথে তার ক্ষিপ্র গতি। পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুপক্ষের উপর নির্ভুল নিশানায় আঘাত করে সে। শত্রু শিবির গুঁড়িয়ে দিতে পারে নিমেষে। ১৯৯৯ সালে কার্গিল যু্দ্ধে এই শক্তিশালী যোদ্ধার অবদান ভুলে যায়নি ভারতীয় বায়ুসেনা। মিগ-২৭ যুদ্ধবিমান বায়ুসেনা বাহিনীর অতি প্রিয় বাহাদুর। এবার সেই বাহাদুরকেই বিদায় জানাতে চলেছে বাহিনী। যোধপুরের বায়ুসেনাঘাঁটি থেকে আজ, শুক্রবার শেষবারের মতো আকাশে চক্কর মারবে মিগ ২৭ ফাইটার জেট। বাযুসেনার তরফে জানানো হয়েছে, অবসর নিচ্ছে মিগ-২৭ যুদ্ধবিমান। যোধপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে আজই শেষবারের মতো ওড়ানো হবে মিগ-২৭ কে। বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “কার্গিল যুদ্ধে মিগ-২৭ ফাইটার জেটের অবদানের কথা মনে মনে রেখেছেন বিমানবাহিনীর কর্তারা। দুর্গম স্থানে হানা দিয়ে শত্রু শিবির ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল এই যুদ্ধবিমান। অপারেশন পরাক্রমেও এর অবদান মনে রাখার মতো।” আশির দশকের শেষ দিকে মিগ-২৭ যুদ্ধবিমান আসে ভারতের বাযুসেনা বাহিনীর হাতে। রাশিয়ার তৈরি এই ফাইটার জেট আকাশ থেকে মাটিতে থাকা নিশানায় নির্ভুল লক্ষ্যে বোমা ফেলতে পারে। যে কোনও নিশানায় ক্ষেপণাস্ত্র ছুড়তেও দক্ষ সে। আকাশপথে হানা দেওয়া শত্রু-বিমানকেও নিকেশ করার ক্ষমতা রয়েছে মিগ-২৭ ফাইটার জেটের। মিগ-২৭ ফাইটার জেটের দায়িত্বে থাকা অনেক পাইলট একে ‘সুইং উইঙ্গার’ বলেও ডাকেন। আকাশে উড়তে উড়তেই যে কোনও কৌণিক অবস্থানে বদলে ফেলা যায় এর গতি। কার্গিল যুদ্ধ এবং অন্যান্য অভিযানে এই পরাক্রমের কারণেই বায়ুসেনা পাইলটদের প্রিয় হয়ে উঠেছিল ‘বাহাদুর’। https://twitter.com/ANI/status/1210434788697550849?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1210434788697550849&ref_url=https%3A%2F%2Fwww.livemint.com%2Fnews%2Findia%2Fiaf-to-decommission-mig-27-fighter-jet-that-played-a-crucial-part-in-kargil-war-see-pics-11577380169772.html https://twitter.com/ANI/status/1210420641414803456?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1210420641414803456&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fstory%2Findian-air-force-mig-27-retirement-1631721-2019-12-26 মিগের পরিচালনার দায়িত্বে থাকা নম্বর ২৯ স্কোয়াড্রন তৈরি হয় ১৯৫৮ সালে। প্রায় ৫০ বছর ধরে মিগের তৈরি বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে আসছে ভারত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক নতুন সংস্করণ বাজারে এনেছে মিগ। ২০০৬ সালে শেষবারের মতো বাযুসেনার অভিযানে পরাক্রম দেখায় মিগ-২৭। এরপর থেকে তার ক্ষমতায় টান পড়তে থাকে। মিগের উন্নত সংস্করণও চলে আসে ভারতের হাতে-- মিগ-২১ টাইপ ৭৭, মিগ-২১ টাইপ ৯৬, মিগ-২৭, মিগ-২৯, মিগ-২৩ বিএন, মিগ-২৩ এমএফ।  রাশিয়ায় তৈরি নতুন যুদ্ধবিমান মিগ-৩৫ প্রযুক্তিগতভাবে আরও অনেক উন্নত। মিগ-৩৫ হল ‘ফোর প্লাস প্লাস’ প্রজন্মের যুদ্ধবিমান। মিগ-৩৫ ফাইটার জেট ওজনে অনেক হাল্কা এবং ফোর্থ জেনারেশনের চেয়ে অনেক আধুনিক এবং শক্তিশালী হিসেবে গড়ে তোলা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, একসময় তারুণ্যের তেজে টগবগ করত মিগ-২৭। এখন বুড়ো হাড়ে আর সে ভেল্কি দেখাতে পারছে না। তবে অবসরবেলায় সম্মানের কোনও ঘাটতি হবে না।  মিগে -২৭-এর গ্র্যান্ড ফেয়ারওয়েলে হাজির থাকবেন এয়ার মার্শাল এসকে ঘোটিয়া, সাউথ-ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডের এয়ার-অফিসার কম্যান্ডিং ইন চিফ-সহ অনেকেই।

```