দ্য ওয়াল ব্যুরো : ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। নিহত হলেন পাইলট।
আজ সকালে গুজরাতের জামনগর বিমানঘাঁটি থেকে ওড়ে জাগুয়ার বিমানটি। তার চালক ছিলেন এয়ার কমান্ডার সঞ্জয় চৌহান। ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে একটি মাঠের ওপরে।
কয়েকদিন আগে অসমের মাজুলি দ্বীপে বায়ুসেনার আর একটি বিমান ভেঙে পড়েছিল। দু'জন নিহত হয়েছিলেন।