Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অভিনন্দনের পদোন্নতি ভারতীয় বায়ুসেনায়, উইং কমান্ডার এখন গ্রুপ ক্যাপটেন

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। মিগ-২১ বিমানে চড়ে ঢুকে পড়েছিলেন পাক-সীমান্তে। তারপর পাক সেনার হাতে ধরা পড়েও ভেঙে পড়েননি এক মুহূর্তের জন্য। চোখে চোখ রেখে সেদেশের সেনার সমস্ত প্রশ্নের উত্

অভিনন্দনের পদোন্নতি ভারতীয় বায়ুসেনায়, উইং কমান্ডার এখন গ্রুপ ক্যাপটেন

শেষ আপডেট: 4 November 2021 08:19

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। মিগ-২১ বিমানে চড়ে ঢুকে পড়েছিলেন পাক-সীমান্তে। তারপর পাক সেনার হাতে ধরা পড়েও ভেঙে পড়েননি এক মুহূর্তের জন্য। চোখে চোখ রেখে সেদেশের সেনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) দেশে ফেরাতে বাধ্য হয়েছিল ইমরান খান সরকার। এবার তাঁর পদোন্নতি হল ভারতীয় বায়ুসেনায়। অভিনন্দন এখন বায়ুসেনার গ্রুপ ক্যাপটেন। বুধবার ভারতীয় বায়ুসেনার তরফে অভিনন্দন বর্তমানের নতুন পদকে অনুমোদন দেওয়া হয়েছে। এখন সেই পদ খালি হলেই তিনি গ্রুপ কমান্ডার হয়ে যাবেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাক সেনার সঙ্গে আকাশপথে সংঘর্ষের সময় বন্দি হয়েছিলেন অভিনন্দন বর্তমান। তাঁর জন্য চিন্তায় ঘুম উড়েছিল সারা দেশের। কিন্তু শত্রুর মুখোমুখি খালি হাতে দাঁড়িয়েও মাথা ঠান্ডা রাখতে পেরেছিলেন তিনি। কোনও প্রশ্নের উত্তর তাঁর মুখ থেকে বের করতে পারেনি পাক সেনা আধিকারিকরা। কেবল তাঁদের দেওয়া চা’য়ের প্রশংসা করেছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। শান্তির বার্তা দিয়ে তাঁকে মুক্তি দিয়েছিলেন ইমরান খান। সেবছরই বীর চক্র সম্মানে অভিনন্দন বর্তমানকে সম্মানিত করা হয় ভারতীয় সেনার তরফে।

```