Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার এআই নজরদারি! চুরি করলেই হাতে নাতে ধরবে নয়া প্রযুক্তি

স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে বিস্তর বেনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগের নিরসনে একাধিকবার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। এবার এবিষয়ে চুরি ঠেকাতে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে চলেছে রাজ্য।

স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার এআই নজরদারি! চুরি করলেই হাতে নাতে ধরবে নয়া প্রযুক্তি

শেষ আপডেট: 3 March 2024 08:56

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে বিস্তর বেনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগের নিরসনে একাধিকবার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য। এবার এবিষয়ে চুরি ঠেকাতে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে চলেছে রাজ্য।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, স্বাস্থ্য সাথীর কার্ড সঠিকভাবে ব্য়বহার করা হচ্ছে কি না, তার ওপর এবার থেকে নজরদারি চালানোর জন্য অত্যাধুনিক এই এআই প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। এর ফলে কোনও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র রোগীর ভুয়ো রিপোর্ট ও জাল কাগজপত্র তৈরি করলে তা তৎক্ষণাৎ হাতে নাতে ধরা পড়বে। 

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, স্বাস্থ্য সাথী প্রকল্পের একাধিক অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দেখা গেছে, রোগী হয়তো সামান্য শরীর খারাপ নিয়ে কোনও বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন, অথচ কার্ডে দেখানো হয়েছে একাধিক রোগের চিকিৎসার দরুন তাঁর জন্য কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। একইভাবে রোগী ছুটি হয়ে যাওয়ার পরও খাতায় কলমে অনেকসময় অতিরিক্ত আরও কদিন ভর্তি দেখানো হয়। অনেকসময় ফটোশপের সাহায্য ভুয়ে রিপোর্ট তৈরির অভিযোগও ওঠে।  এসব ক্ষেত্রে সহজেই কারচুপি ধরে ফেলবে নয়া প্রযুক্তি।

সিনিয়র চিকিৎসকের নাম লিখে তাঁর ফি নিয়ে জুনিয়র চিকিৎসককে দিয়ে রোগীকে দেখানোর অভিযোগও রয়েছে। সূত্রের খবর, এই পরিস্থিতির বদল আনতে নয়া অ্যাপের সাহায্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে অপারেশন করা সাড়ে সাত হাজার চিকিৎসকের ওপর নজরদারি রাখতে নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে। কে, কবে কোন রোগীর অপারেশন করলেন বা করবেন, তার বিস্তারিত তথ্য এই অ্যাপে তুলতে হবে সংশ্লিষ্ট চিকিৎসককে। 

স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, "এআই প্রযুক্তিতে নজরদারির ফলে এইসব জালিয়াতি অনায়াসে ধরা পড়বে। ফলে বেনিয়ম বন্ধ করা যাবে।"


```