Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোষের পিঠে চড়ে মনোনয়ন জমা দিতে এলেন প্রার্থী, ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৪ সেপ্টেম্বর বিহারে শুরু হচ্ছে পঞ্চায়েত ভোট। মোট ১১ দফায় ১২ ডিসেম্বর অবধি ভোট হবে। গত রবিবার বিহারের কাটিহারে আজাদ আলম নামে এক ব্যক্তি মোষের (Buffalo) পিঠে চড়ে মনোনয়ন জমা দিতে আসেন। রামপুর পঞ্চায়েতের প্রার্থী আজাদের

মোষের পিঠে চড়ে মনোনয়ন জমা দিতে এলেন প্রার্থী, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 13 September 2021 14:50

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৪ সেপ্টেম্বর বিহারে শুরু হচ্ছে পঞ্চায়েত ভোট। মোট ১১ দফায় ১২ ডিসেম্বর অবধি ভোট হবে। গত রবিবার বিহারের কাটিহারে আজাদ আলম নামে এক ব্যক্তি মোষের (Buffalo) পিঠে চড়ে মনোনয়ন জমা দিতে আসেন। রামপুর পঞ্চায়েতের প্রার্থী আজাদের মোষের পিঠে চড়ার ভিডিও চিত্র ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ৪৩ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, আজাদ মোষের পিঠে বসে আছেন। মোষটিকে টেনে আনছেন অপর এক ব্যক্তি। প্রার্থীর চারপাশে গ্রামের অনেকে জড়ো হয়েছেন। আলম বলেন, "আমি পশুপালন করি। পেট্রল বা ডিজেলের দাম দেওয়ার মতো অর্থ আমার কাছে নেই। তাই আমি মোষের পিঠে চড়ে এসেছি।" ওই ভিডিও ক্লিপ দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছেন, প্রার্থী মোষের পিঠে চড়ে আসায় অন্তত পরিবেশ দূষিত হয়নি। বিহারে এবার পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া হবে দীর্ঘ। শুধু তাই নয়, ওই রাজ্যেই প্রথম পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট নেওয়া হবে ইভিএমে। গ্রাম পঞ্চায়েতের ভোট হবে পেপার ব্যালটে। গ্রাম পঞ্চায়েতে বিপুল সংখ্যক প্রার্থীর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বিহার রাজ্য নির্বাচন কমিশন। তাদের অনুমান, তিন স্তর মিলিয়ে প্রার্থীসংখ্যা দাঁড়াবে লাখ দশেক। ১১ দফায় ভোট নেওয়ার সিদ্ধান্তের পিছনে করোনাই একমাত্র কারণ নয়। মূল কারণ, আইন-শৃঙ্খলা বজায় রাখা। তাছাড়া, রাজ্যের ২৮টি জেলা বন্যা কবলিত। সেখানে ভোট নেওয়া হবে বন্যার দুর্যোগ কেটে যাওয়ার পর। পাঁচ বছর আগের পঞ্চায়েত নির্বাচন হয়েছিল দশ দফায়। উদ্দেশ্য ছিল গ্রামের ভোটকে যতটা সম্ভব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। তারপরও বাংলায় পঞ্চায়েত ভোটের দফা নিয়েই শাসক ও বিরোধী দলগুলি একমত হতে পারেনি। ২০১৮-র পঞ্চায়েত ভোটে হিংসা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে রাজনৈতিক বিবাদ তুঙ্গে ওঠে এ রাজ্যে। ভোট হিংসার বলি হন বহু মানুষ। সেখানে বিহারের ভোট ছিল রক্তপাতহীন। পর্যবেক্ষকদের মতে, বিহারে তফসিলী জাতি-উপজাতির ভোটাররা বিরূপ হতে পারেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রতি। রাজ্যে মোট জনসংখ্যার ১৬ শতাংশ তফসিলী জাতিভুক্ত। এক শতাংশ তফসিলী উপজাতিভুক্ত। প্রতি বছর রাজ্যের মোট পাঁচ লক্ষ তফসিলী জাতি-উপজাতির ছাত্রছাত্রী কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুযায়ী স্কলারশিপ পাওয়ার যোগ্য। কিন্তু গত তিন বছরে রাজ্যে একটিও স্কলারশিপের আবেদন জমা পড়েনি। বিহার প্রশাসনের অফিসারদের বক্তব্য, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। কিন্তু তিন বছরেও কেন সেই সমস্যা দূর করা গেল না, তার সদুত্তর পাওয়া যায়নি।

```