Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নৌ–সেনায় অগ্নিবীর- দরখাস্ত গ্রহণ শুরু, কীভাবে আবেদন করবেন জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো:‌ আজ থেকে অগ্নিবীরের (Agniveer) অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে অগ্নিবীর নিয়োগ ২০২২ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নেভি অগ্নিবীর এমআর আবেদনের জন্য, মোট ২০০টি শূন্যপদ রয়ে

নৌ–সেনায় অগ্নিবীর- দরখাস্ত গ্রহণ শুরু, কীভাবে আবেদন করবেন জেনে নিন

শেষ আপডেট: 25 July 2022 11:06

দ্য ওয়াল ব্যুরো:‌ আজ থেকে অগ্নিবীরের (Agniveer) অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে অগ্নিবীর নিয়োগ ২০২২ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নেভি অগ্নিবীর এমআর আবেদনের জন্য, মোট ২০০টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে মহিলা প্রার্থীদের জন্য ৪০টি শূন্যপদ। এমআর স্টুয়ার্ট, এমআর শেফ এবং এমআর হাইজিনিস্ট।

ক্লাস টেন পাশ অবিবাহিত পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন(Agniveer)। তবে যারা ১ ডিসেম্বর, ১৯৯৯ থেকে ৩১ মে, ২০০৫ এর মধ্যে জন্মেছেন, তাঁরাই আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা হবে অক্টোবর মাসে। ওই ওয়েবসাইটেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

আবেদনের জন্য joinindiannavy.gov.in এই ওয়েবসাইট খুলুন। তারপর নেভি অগ্নিবীর (Agniveer)এমআর লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন। লগইন করে ফি দেওয়ার জন্য সাবমিটে ক্লিক করতে হবে। প্রার্থীদের ভবিষ্যতে রেফারেন্সের জন্য একটি কপি ডাউনলোড করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন করার শেষ তারিখ ৩০ জুলাই।

কারা সুযোগ পাবেন—

যোগ্যতা পরীক্ষায় (Agniveer) (দশম শ্রেণি) প্রাপ্ত মোট শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শুরু হবে। তারপর তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং পিএফটি-র জন্য কল লেটার দেওয়া হবে। শারীরিক যোগ্যতা পরীক্ষা ও লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।


```