Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অগ্নিপথ 'পাইলট প্রজেক্ট', চার বছর পর প্রয়োজনে বদল, জানালেন সেনা কর্তা

দ্য ওয়াল ব্যুরো: অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme) নিয়ে সরকার তাড়াহুড়ো করছে। আগে পাইলট প্রজেক্ট (Pilot Project) হিসাবে শুরু করা দরকার ছিল। এমন কথা গত কয়েকদিন যাবত অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের অনেকেই বলেছেন। দেশের উপ সেনাপ্রধান লেফটেন্

অগ্নিপথ 'পাইলট প্রজেক্ট', চার বছর পর প্রয়োজনে বদল, জানালেন সেনা কর্তা

শেষ আপডেট: 21 June 2022 07:57

দ্য ওয়াল ব্যুরো: অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme) নিয়ে সরকার তাড়াহুড়ো করছে। আগে পাইলট প্রজেক্ট (Pilot Project) হিসাবে শুরু করা দরকার ছিল। এমন কথা গত কয়েকদিন যাবত অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের অনেকেই বলেছেন।

দেশের উপ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজুর (BS Raju) দাবি, অগ্নিপথ আপাতত পাইলট প্রজেক্ট হিসাবেই চালু করা হচ্ছে। চার বছর ধরে গভীর পর্যবেক্ষণ চলবে এই স্কিমের উপর। চার বছর পর গোটা স্কিম পর্যালোচনা করে দেখা হবে, কোন কোন ক্ষেত্রে সংশোধন প্রয়োজন।

উপ সেনা প্রধানের দাবি, সেনাতে অনেক ভাবনা চিন্তা করেই অগ্নিপথ প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। এর উদ্দেশ্য বাহিনীতে ভারসাম্য রক্ষা করা। বাহিনীর পঞ্চাশ শতাংশ থাকবে নিয়মিত সেনা। বাকি পঞ্চাশ শতাংশ নেওয়া হবে অগ্নিপথ প্রকল্পে চাকরি করা সেনার ২৫ শতাংশ থেকে।

রাজুকে প্রশ্ন করা হয়েছিল, সেনা বা সরকার তাহলে অগ্নিপথ-কে পাইলট প্রজেক্ট বলে ঘোষণা করছে না কেন? বিএস রাজুর বক্তব্য, অনেক ভাবনা চিন্তার পর অগ্নিপথ এর খুঁটিনাটি চূড়ান্ত করা হয়েছে। ফলে আলাদা করে পাইলট প্রজেক্ট ঘোষণার প্রয়োজন নেই। যে সব ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন হবে, সেখানে শুধরে নেওয়া হবে।

একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রাজু আরও বলেছেন, অগ্নিপথ -এ গোটা দেশের ছেলেমেয়েদের নেওয়ার চেষ্টা হবে। যে সব এলাকায় উৎসাহ কম সেখানে প্রচার করা হবে। সেই সব জায়গা থেকে আগ্রহীদের পাওয়া না গেলে অন্য জায়গা থেকে নিয়োগ করা হবে।

অগ্নি-বিক্ষোভের জেরে আজও বাতিল একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা


```