Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অগ্নিবীর: সব মামলা আপাতত শুনবে দিল্লি হাইকোর্ট, নির্দেশ সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: অগ্নিবীর সংক্রান্ত (Agnipath scheme) সব মামলার শুনানি আপাতত দিল্লি হাইকোর্টে (Delhi High Court) হবে। দেশের পাঁচটি হাইকোর্টে সেনায় চুক্তিতে নিয়োগের অগ্নিবীর স্কিমের বিরুদ্ধে মামলা হয়েছে। এই পাঁচ হাইকোর্ট হল পাটনা, কেরল

অগ্নিবীর: সব মামলা আপাতত শুনবে দিল্লি হাইকোর্ট, নির্দেশ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 21 July 2022 06:23

দ্য ওয়াল ব্যুরো: অগ্নিবীর সংক্রান্ত (Agnipath scheme) সব মামলার শুনানি আপাতত দিল্লি হাইকোর্টে (Delhi High Court) হবে। দেশের পাঁচটি হাইকোর্টে সেনায় চুক্তিতে নিয়োগের অগ্নিবীর স্কিমের বিরুদ্ধে মামলা হয়েছে। এই পাঁচ হাইকোর্ট হল পাটনা, কেরল, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি।

আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে রাজ্যে রাজ্যে মামলার প্রসঙ্গ ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চ বলে, আপাতত সুপ্রিম কোর্ট এই মামলা শুনবে না। আগে হাইকোর্ট বিষয়টি শুনুক।

তখনও আদালতকে বলা হয় পাঁচটি হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলাগুলির নিষ্পত্তি হতে অনেক সময় চলে যাবে। সুপ্রিম কোর্ট বলে, একই বিষয়ে মামলা পাঁচটি হাইকোর্টে শুনানি সঠিক হবে না। সব মামলা দিল্লিতে স্থানান্তর করা হোক।

অগ্নিবীর প্রকল্পে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দেশে। ওই প্রকল্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অবরোধ হয়েছে। প্রতিবাদের জেরে আংশিক বিপর্যস্ত হয় দেশের রেল চলাচল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি, গ্যাস, শূন্যে গুলিও ছুঁড়তে হয়। কয়েকশো কোটি টাকার সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে প্রতিবাদকারীদের ভাঙচুরের কারণে।

অগ্নিবীর নিয়ে মামলাগুলির মূল বক্তব্য, এই প্রকল্প সেনার জন্য সঠিক পদক্ষেপ নয়। চার বছরের চাকরি শেষে ২৫ শতাংশকে রেখে বাকিদের বসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওই প্রকল্পে। প্রাক্তন সেনাকর্তাদের অনেকে মনে করছেন, এরফলে চাকরি হারানো তরুণ-তরুণীদের হতাশা গ্রাস করবে। সেনার কাজেও সমস্যা দেখা দেবে।

কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। দেশে সেনার প্রায় দু'লাখ শূন্যপদ রয়েছে। সেনাবাহিনী দ্রুত নিয়োগ এবং খরচ কমানোর স্বার্থে এই ব্যবস্থা বেছে নিয়েছে। সরকারও এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। গত সপ্তাহে সংসদের প্রতিরক্ষা বিষয়ক পরামর্শদাতা কমিটির সামনে অগ্নিবীর প্রকল্পের খুঁটিনাটি পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে কংগ্রেস, তৃণমূল, শিবসেনা-সহ একাধিক বিরোধী দলের সাংসদ এই প্রকল্পে আপত্তি জানান। আপত্তির কারণ সংক্রান্ত একটি নোট তাঁরা প্রতিরক্ষামন্ত্রীর কাছে পেশ করেছেন।

জম্মু-কাশ্মীর বিধানসভার আসন ১১৪, কিন্তু ভোট কেন হবে ৯০ আসনে


```