Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

‘অগ্নিপথ’: মোদীর দশা কৃষি আইন, জমি অর্ডিন্যান্সের মতো হবে না তো

অমল সরকার গত বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ‘অগ্নিপথ’ প্রকল্প (Agnipath) ঘোষণা করার পরের তিন দিনে দু’দফায় ওই প্রকল্পের শর্ত শিথিল করল কেন্দ্রীয় সরকার। ওই প্রকল্পে চার বছর পর অবসর নেওয়া অগ্নিবীরদের জন্য অসম রাইফেলসে চাকরিতে অগ্রাধিক

‘অগ্নিপথ’: মোদীর দশা কৃষি আইন, জমি অর্ডিন্যান্সের মতো হবে না তো

শেষ আপডেট: 18 June 2022 08:35

অমল সরকার

গত বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ‘অগ্নিপথ’ প্রকল্প (Agnipath) ঘোষণা করার পরের তিন দিনে দু’দফায় ওই প্রকল্পের শর্ত শিথিল করল কেন্দ্রীয় সরকার। ওই প্রকল্পে চার বছর পর অবসর নেওয়া অগ্নিবীরদের জন্য অসম রাইফেলসে চাকরিতে অগ্রাধিকারের কথা প্রথম দিনই ঘোষণা করেছিল সরকার। আজ শনিবার জানানো হয়েছে, অসম রাইফেলসে তাদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষিত রাখা হবে। আজ একই সঙ্গে অগ্নিপথ-প্রকল্পে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা আরও বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

কিন্তু তাতেও বিক্ষোভে রাশ টানা যায়নি। আজও প্রতিবাদ আন্দোলন চলছে। বিহারে বিক্ষোভারীদের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে রাষ্ট্রীয় জনতা দল নেতৃত্বাধীন বিরোধী শিবির। সেখানে শাসক জোটের প্রধান শরিক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পার্টি জনতা দল ইউনাইটেড আবার অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবি তুলেছে।

সেনায় চুক্তিতে নিয়োগের সিদ্ধান্তে বিরোধী দলগুলি আপত্তি তুললেও, বিহার বাদে কোথাও বিরোধীরা আন্দোলনের পথে যায়নি। সরকারের পক্ষে সেটাও একটা সমস্যা। কারণ বিরোধীরা পথে নেমে বাধা দিলে সরকার বিরোধী চক্রান্ত বলে পাল্টা প্রচারে যেতে পারত। কিন্তু এখনও পর্যন্ত একবারে বিশ-বাইশ বছরের ছেলেরা বিক্ষোভে সামিল হয়েছে, যাদের ষোলোয়ানাই এই প্রথম প্রতিবাদে পথে নেমেছে। ফলে আন্দোলনকারীদের সম্পর্কে মন্তব্য করতেও সতর্ক থাকতে হচ্ছে শাসক দল ও সরকারকে। কৃষি আইন বিরোধী আন্দোলনকারীদের বিচ্ছিন্নতাবাদী, খালিস্তানপন্থী বলে গালমন্দ করার পরিণতি সরকারের অজানা নয়। প্রতি আক্রমণের ফল হয়েছিল মারাত্মক। মোদী ও বিজেপির বিরুদ্ধে একক্কাট্টা হয়ে গিয়েছিল শিখ সমাজ।

farm law

অগ্নিপথ বিরোধী আন্দোলনজনিত পরিস্থিতি পর্যালোচনা করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল রবিবার সেনা কর্তাদের বৈঠকে ডেকেছেন। এখনও পর্যন্ত সরকারের শীর্ষমহল মনে করছে, নতুন স্কিমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেলে বিক্ষোভ-আন্দোলনে রাশ টানা যাবে। ইতিমধ্যেই আর্মি ঘোষণা করেছে এক-দু’দিনের মধ্যে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে। বিমান বাহিনী জানিয়েছে, তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ২৪ জুন। নৌসেনাও আগামী সপ্তাহে শুরু করবে। তারা এখনও দিনক্ষণ জানায়নি।

কিন্তু এত কিছুর পরও বিক্ষোভ থামার কোনও লক্ষণ নেই। যা থেকে বিজেপিরও অনেকেই আশঙ্কা করছেন, ‘অগ্নিপথ’-এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তৃতীয়বারের জন্য পিছু হটতে হতে পারে। বছর শেষে হিমাচল প্রদেশ ও গুজরাতে বিধানসভার ভোট। প্রধানমন্ত্রী ঘন ঘন নিজের রাজ্য সফর করছেন। আজও তিনি সারাদিন গুজরাতে থাকবেন। গত পরশু হিমাচলপ্রদেশে জনসভা ছিল। সেই সভায় যাওয়ার রাস্তা আটকানোর চেষ্টা করে ‘অগ্নিপথ’ বিরোধী আন্দোলনকারীরা।

agnipath

বিহারের মতো হিংসাত্মক আন্দোলন না হলেও অগ্নিপথ-এর বিরুদ্ধে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে অসন্তোষ অনেক বেশি। কারণ, পাহাড়ি রাজ্যগুলি থেকে সেনায় যোগ দেওয়ার প্রবণতা বেশি। বস্তুত এই সব রাজ্যে সেনা-অর্থনীতি বলে একটি কথাও চালু আছে। বেতন ও পেনশন বাবদ সেনা খাত থেকে বিপুল অর্থ এই রাজ্যগুলিতে যায়। দলের অনেকেই মনে করছেন, ভোটের আগে এই অগ্নিপথ আন্দোলন বেশি দূর গড়াতে দেওয়া ঠিক হবে না। বরং, আপাতত কিছুদিনের জন্য প্রকল্প রূপায়ণ স্থগিত রেখে দেশব্যাপী এর ভাল দিকগুলি প্রচার করা হোক।

কিন্তু সরকার ও বিজেপির শীর্ষমহল থেকে এখনও তেমন ইঙ্গিত নেই। বিজেপি সভাপতি জেপি নাড্ডা এখনও পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেননি। মুখ খোলেননি আরএসএস প্রধান মোহন ভাগবতও। কিন্তু কয়েক মাস আগে বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে সরকারকে কী ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল বিজেপির অন্দরে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ড্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রীকে শেষ পর্যন্ত জাতীর উদ্দেশে ভাষণ দিয়ে আইন তিনটি প্রত্যাহারের কথা ঘোষণা করতে হয়েছিল।

একই পরিস্থিতি তৈরি হয়েছিল মোদী সরকার ক্ষমতায় আসার শুরুতেই। আগের ইউপিএ সরকার জমি অধিগ্রহণের যে নয়া আইন চালু করে যায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার কয়েক মাসের মধ্যেই তাতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনেন। ইউপিএ সরকারের চালু করে যাওয়া আইনে একমাত্র প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন ছাড়া অন্য কোনও ক্ষেত্রে সরকারের জমির মালিকের ইচ্ছার বিরুদ্ধে জমি নেওয়ার অধিকার দেওয়া ছিল না। বাকি সব ক্ষেত্রেই আলাপ-আলোচনার মধ্যে বিরোধ মীমাংসা করে জমি নেওয়ার কথা বলা হয়।

agitation

মোদী সরকার ক্ষমতায় এসেই বৃহৎ শিল্প ও পরিকাঠামো প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ অর্থাৎ মালিকের ইচ্ছার বিরুদ্ধে নেওয়ার জন্য অর্ডিন্যান্স জারি করে। ওই অর্ডিন্যান্সের বিরুদ্ধেও দেশের নানা প্রান্তে বিক্ষোভ আন্দোলন হিংসার রূপ নেয়। রাজস্থান, উত্তরপ্রদেশ এমনকি প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাতে কৃষকেরা নারী-পুরুষ নির্বিশেষে জমিতে গর্ত খুঁড়ে তার মধ্যে ঢুকে জমি আঁকড়ে রাখার বার্তা দেন। লাগাতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ঘোষণা করতে বাধ্য হন, সরকার অর্ডিন্যান্সটি প্রত্যাহার করে নিচ্ছে। অগ্নিপথ আন্দোলন যে দিকে গড়াচ্ছে তাতে তৃতীয়বারের জন্য মোদীকে পিছু হটতে না হয়, তা নিয়েই দলে চর্চা শুরু হয়েছে।


```