Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাজনৈতিক দলের এজেন্ট! ত্রিপুরায় ধৃত সাংবাদিকদের তৃণমূলের সঙ্গে জড়ালেন বিপ্লব দেবের মন্ত্রী!

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরায় রবিবার গ্রেফতার, পরে জামিনে মুক্তি পাওয়া দুই সাংবাদিককে (journalists) একটি রাজনৈতিক দলের এজেন্টের (agent) তকমা দিলেন রাজ্যের তথ্য ও  সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরি(minister)। সংখ্যালঘুদের (minorities) ওপর  হিংসার

রাজনৈতিক দলের এজেন্ট! ত্রিপুরায় ধৃত সাংবাদিকদের তৃণমূলের সঙ্গে জড়ালেন বিপ্লব দেবের মন্ত্রী!

শেষ আপডেট: 16 November 2021 11:50

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরায় রবিবার গ্রেফতার, পরে জামিনে মুক্তি পাওয়া দুই সাংবাদিককে (journalists) একটি রাজনৈতিক দলের এজেন্টের (agent) তকমা দিলেন রাজ্যের তথ্য ও  সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরি(minister)। সংখ্যালঘুদের (minorities) ওপর  হিংসার (violence) অভিযোগ সংক্রান্ত ঘটনার তদন্তে আসা দুই সাংবাদিকের রাজনৈতিক অশান্তি ছড়ানোর উদ্দেশ্য ছিল বলেও দাবি  করেছেন তিনি। যদিও কোন দলের এজেন্ট তাঁরা, তা জানাননি বিপ্লব দেব সরকারের মন্ত্রী। তবে রাজ্যে কিছুদিন ধরে বিজেপি-তৃণমূল সংঘাত চরমে। এই প্রেক্ষাপটে ঘুরিয়ে তিনি কি তাঁদের তৃণমূলের সঙ্গে জড়ালেন? আগরতলায় সচিবালয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে রাজ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি  করতেই একটি  রাজনৈতিক দলের এজেন্ট হয়ে এসেছিলেন ওঁরা। জাল ফুটেজ ছড়িয়ে উসকানি দিতে সাংবাদিক পরিচয় দিয়েছিলেন। রবিবার সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণ ঝা নামে দুই মহিলা সাংবাদিককে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়। সোমবার স্থানীয় আদালতে তাঁরা জামিন পান। মহারাষ্ট্রের অমরাবতীর সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ তুলে বিজেপি সরকারের মন্ত্রী দাবি করেন, সাকুনিয়া ভুয়ো ছবি, ফুটেজ ছড়ান, যার জেরে অমরাবতীতে অশান্তি হয়েছে। এটা একজন সাংবাদিককে মানায় না। ওঁরা শাসক দলের বিরুদ্ধে লোকজনকে উসকানি দিয়েছেন। একটি বিশেষ ধর্মকে একজোট করাই ওঁদের উদ্দেশ্য ছিল। সেজন্যই ওঁদের অভিযুক্ত করা হয়। যেহেতু এর সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপার আছে, তাই পুলিশ জানতে চেয়েছে, কোথা থেকে কী উদ্দেশ্যে ওঁরা এসেছিলেন। কাকরাবান থানায় দায়ের হওয়া মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের সময় পুলিশের সঙ্গে তাঁরা সহযোগিতা করেননি বলে অভিযোগ করেন মন্ত্রী। বলেন, ওঁরা পুলিশকে বলেন, আগরতলা থেকে নয়াদিল্লির বিমান ধরবেন। কিন্তু কিছু না জানিয়েই চলে যান অসমের নিলামবাজারে। সত্যিই সাংবাদিক হলে পালাতে যাবেন কেন? সুশান্তবাবুর চাঞ্চল্যকর দাবি, আজকাল লোকজন সেলসম্যান পরিচয় দিয়ে লোকজনের বাড়ি ঢুকে বিজেপি ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে উসকানি দিচ্ছে।এধরনের গুজব ছড়ানোর ব্যাপারে লোকজনকে সতর্ক থাকতে বলছি।    

```