Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

স্পাইসজেট বিমানের ফের জরুরি অবতরণ! একদিনে দু'বার মাঝ আকাশে বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো: একই দিনে জোড়া বিপত্তির মুখে পড়ল স্পাইসজেট (SpiceJet)। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে দুই ক্ষেত্রেই জরুরি অবতরণ করাতে হয়েছে। এবার গুজরাত থেকে মহারাষ্ট্রগামী স্পাইসজেটের একটি বিমানে উইন্ডশিল্ডে (windshield) ফাটল দেখা

স্পাইসজেট বিমানের ফের জরুরি অবতরণ! একদিনে দু'বার মাঝ আকাশে বিপত্তি

শেষ আপডেট: 5 July 2022 14:40

দ্য ওয়াল ব্যুরো: একই দিনে জোড়া বিপত্তির মুখে পড়ল স্পাইসজেট (SpiceJet)। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে দুই ক্ষেত্রেই জরুরি অবতরণ করাতে হয়েছে। এবার গুজরাত থেকে মহারাষ্ট্রগামী স্পাইসজেটের একটি বিমানে উইন্ডশিল্ডে (windshield) ফাটল দেখা দিতেই তড়িঘড়ি জরুরি অবতরণের (SpiceJet Emergency Landing) সিদ্ধান্ত নেন পাইলট।

মঙ্গলবার হঠাৎ স্পাইসজেট এসজি-১১ ফ্লাইটটি মাঝ আকাশে সমস্যায় পড়ে। বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তার কয়েক ঘণ্টা যেতে না যেতেই ফের একই ঘটনা ঘটল স্পাইসজেটের বিমানে। ফলে ফের এই বিমান সংস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

জানা গেছে, গুজরাতের কান্ডালা থেকে মহারাষ্ট্রের মুম্বই আসছিল এই বিমানটি। মাঝ আকাশেই পাইলটের নজরে আসে উইন্ডশিল্ডে ফাটল। এর ফলে বিমানের বায়ুর চাপে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা ছিল। পাইলট বিমানকে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এই নিয়ে গত কয়েক মাসে বেশ কয়েকবার এমন পরিস্থিতি দেখা দিয়েছে স্পাইসজেটের বিমানের ক্ষেত্রে। তবে পাইলটের উপস্থিত বুদ্ধির জোরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

করাচিতে জরুরি অবতরণ করল স্পাইসজেটের বিমান! মাঝ আকাশে ফের যান্ত্রিক গোলযোগ


```