Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০ বছর ধরে বোনের চাকরি করছেন দিদি! সরকারি চাকরিতে দুর্নীতি নিয়ে তুলকালাম ভাতারে

২০ বছর ধরে বোনের চাকরি করছেন দিদি! সরকারি চাকরিতে দুর্নীতি নিয়ে তুলকালাম ভাতারে

শেষ আপডেট: 17 October 2023 21:27

দ্য ওয়াল ব্যুরো: সরকারি চাকরিতে ফের বড়সড় দুর্নীতির অভিযোগ। একটি শিশু শিক্ষাকেন্দ্রে চাকরিতে বেনিয়মের অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেল পূর্ব বর্ধমানের ভাতারে।

অভিযোগ, দীর্ঘ ২০ বছর ধরে সেখানে বোনের চাকরি করছেন দিদি। কাগজে কলমে বোনের চাকরি করার কথা। কিন্তু সে জায়গায় চাকরি করছিলেন দিদি। সরকারি পরিচয়পত্র অনুসারে বোনের বয়স এখন ৫৯ বছর। আর দিদির বয়স সত্তর ছুঁইছুঁই। মঙ্গলবার ভাতার ব্লক প্রশাসন এই অনিয়ম ধরার পর তুলকালাম শুরু হয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ‘দিদি’ সঙ্গীতা ভট্টাচার্য বিডিও অফিসে এসেছিলেন। সেখানেই তাঁর এই কীর্তির কথা ফাঁস হয়ে যায়। আর ধরা পড়তেই তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় কয়েকজন তাঁকে আটকে দেন।

সাহেবগঞ্জ ১ নম্বর ব্লকের নুনাডাঙ্গা শিশুশিক্ষা কেন্দ্রে কাগজেকলমে শিক্ষিকা হিসাবে নিয়োগ করা হয়েছিল সুজাতা চট্টোপাধ্যায়কে। কিন্তু সুজাতাদেবীর হয়ে এতদিন সেখানে কাজ করছিলেন এবং বেতন পাচ্ছিলেন তাঁরই দিদি সঙ্গীতা ভট্টাচার্য। সঙ্গীতাদেবীর বাড়ি কাশীপুর গ্রামে।

ভাতার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বাসুদেব যশ বলেন, “আমরা জানতে পেরেছি ২০০৪ সালে ওই শিশু শিক্ষাকেন্দ্রে নিয়োগ করা হয়েছিল সুজাতা চট্টোপাধ্যায় নামে এক মহিলাকে। এখনও কাগজেকলমে তিনিই কাজ করছেন। এতদিন বিষয়টি জানা ছিল না। এখন প্রশাসনিক তদন্তে ধরা পড়েছে আসলে সঙ্গীতা চট্টোপাধ্যায়ের নামে বেতন তুলে যাচ্ছেন সুজাতা ভট্টাচার্য।“

ভাতারের বিডিও অরুন কুমার বিশ্বাস বলেছেন, “অফিশিয়াল কাজকর্ম খতিয়ে দেখা হচ্ছে। অনলাইনে সব নথি আপডেট করা হচ্ছে। ডিজিটালি নথি আপডেট করার সময়েই ওই শিশু শিক্ষাকেন্দ্রের কর্মীর তথ্যে অসঙ্গতি ধরা পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে একজনের নামে নিয়োগ করা হলেও চাকরি করছিলেন অন্যজন। কীভাবে বিষয়টা ধামাচাপা পড়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হবে।”


```