Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের চিতার মৃত্যু মধ্যপ্রদেশে, এক মাসে দু'বার ঘটল এই ঘটনা, চিন্তার ভাঁজ বন দফতরের কপালে

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো জাতীয় উদ্যানে ফের মৃত্যু হল একটি চিতার (cheetah)। রোগে ভুগে রবিবার সকালে মারা যায় চিতাটি। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার (2nd time) চিতা মৃত্যুর ঘটনা ঘটলো এই জাতীয় উদ্যানে। এই বছরের শুরুর

ফের চিতার মৃত্যু মধ্যপ্রদেশে, এক মাসে দু'বার ঘটল এই ঘটনা, চিন্তার ভাঁজ বন দফতরের কপালে

শেষ আপডেট: 23 April 2023 18:28

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো জাতীয় উদ্যানে ফের মৃত্যু হল একটি চিতার (cheetah)। রোগে ভুগে রবিবার সকালে মারা যায় চিতাটি। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার (2nd time) চিতা মৃত্যুর ঘটনা ঘটলো এই জাতীয় উদ্যানে।

এই বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে আফ্রিকা থেকে মোট ১২টি চিতা শাবক আনা হয়। তাদের মধ্যেই ছিল উদয় নামের এই মৃত শাবকটি। দৈনিক চেক আপের সময়ে দেখা যায় উদয় নামের চিতাটি ঝিমিয়ে পড়েছে। এরপর তাকে ঘুমের ওষুধ দিয়ে বেলা ১১টার দিকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে চিকিৎসায় সাড়া দেয়নি উদয়। বিকেল ৪টে নাগাদ মৃত্যু হয় উদয়ের।

একই মাসে দুটি চিতার মৃত্যুতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বন দফতরের কর্মীদের। প্রসঙ্গত, আগে থেকেই মোট ৮টি চিতা ছিল মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানে। চিতার সংখ্যা বাড়াতে আরও ১২টি চিতা আনা হয়। তবে মোট ২০টি চিতার মধ্যে থেকে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুটি চিতার। ফলে, এখন মোট ১৮টি চিতা রয়েছে এই জাতীয় উদ্যানে।

প্রসঙ্গত, গত মাসে অর্থাৎ মার্চ মাসে সাশা নামে একটি চিতা কিডনির অসুখে ভুগে মারা যায়। যদিও উদয়ের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বন দফতরের মতে ময়নাতদন্ত শেষ না হলে এই চিতাটির মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে না।

স্টিলের বুলেট দিয়ে সেনা-ট্রাকে হামলা চালিয়েছিল জঙ্গিরা! সেনাদের অস্ত্রও লুট করে তারা


```